counterfeit alcohol

ব্যুরো নিউজ, ২৬ মে : ভোটের মাঝে আচমকাই ময়নাগুড়ি ব্লকের এক অবৈধ বিলিতি মদের কারখানায় হানা দেয় আবগারি দফতর। আর সেখানেই প্রায়  ৬ কোটি টাকার বিলিতি মদ উদ্ধার হয়। জানা যায়, বাড়ির মধ্যে কারখানা খুলে সেই বিলিতি মদ তৈরি করা হচ্ছিল। স্পিরিটের সঙ্গে রঙ মিশিয়ে তাতে নিজেদের ইচ্ছেমতো ব্র‍্যান্ডের বিলিতি মদ কিংবা বাংলা মদের কোম্পানির স্ট্যাম্প লাগিয়ে অবৈধ ভাবে মদ তৈরি হচ্ছিল ওই কারখানায়। আর সেখান থেকেই ৬০০ কার্টুন বিলিতি মদ,    পাশাপাশি উদ্ধার হয়ে মদ তৈরির স্পিরিট, ভ্যাট যন্ত্রপাতি। এমনকি প্রায় ৬ কোটি টাকার বিলিতি জাল মদ উদ্ধার করে আবগারি দফতর।

বড় সিদ্ধান্ত রাম মন্দির কর্তৃপক্ষের! এবার থেকে মন্দিরে নিষিদ্ধ এই জিনিস…

 এবার এই ঘটনায় লেগেছে রাজনৈতিক রং

জানা যায়, ময়নাগুড়ির রামশাই গ্রাম পঞ্চায়েতের চ্যাংমারি গ্রামের অবৈধ বিলিতি মদের কারখানায় যে অভিযান চালায় আবগারি দফতর তাতে নাম উঠে আসে নিরঞ্জন রায় নামে এক ব্যক্তির। তার বাড়িতেই কারখানা খুলে নকল মদ তৈরি করা হত বলে জানতে পেড়েছে আবগারি দফতর। এমনকি এও জানা গিয়েছে  নিরঞ্জন রায় ওই এলাকায় তৃণমূল নেতা বলে বলেই পরিচিত। আর এই অভিযোগ তুলে সরব হয়েছে পদ্ম শিবির।

বিজেপির জেলা সম্পাদক চঞ্চল সরকারের অভিযোগ, তৃণমূল নেতা নিরঞ্জন রায়ের বাড়িতেই রমরমিয়ে চলতো জাল মদ তৈরির কারবার। তৃণমূলের আমলে রাজ্যে মদের রমরমা। অভিযুক্ত নিরঞ্জন রায় স্থানীয় তৃনমূল নেতা। তাই প্রশাসন সব কিছু জেনেও চুপচাপ। যদিও বিজেপির সেই  অভিযোগ উড়িয়ে দিয়ে তৃণমূল নেতৃত্ব। উল্টে তৃণমূলের দাবি, ময়নাগুড়ি থেকে আবগারি দপ্তরের অফিস সরিয়ে ধূপগুড়িতে নিয়ে যাওয়ায় ময়নাগুড়িতে নকল মদের রমরমা।

BJP Helpline

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর