Chopped Finger in Ice cream

ব্যুরো নিউজ, ১৩ জুন :আইসক্রিম অর্ডার দিয়ে এ কি বিপত্তি! আইসক্রিমের মধ্যে কাটা আঙুল! হ্যাঁ এমনই ঘটনা ঘটেছে মুম্বইয়ের মালাডে। সেখানকার এক মহিলা নামকরা আইসক্রিমের দোকান থেকে অনলাইনে আইসক্রিমের কোন অর্ডার করেন। সময় মত সেই আইসক্রিম বাড়িতে ডেলিভারও হয়। এই পর্যন্ত সব ঠিকই ছিল। কিন্তু প্যাকেট থেকে আইসক্রিম বের করার পরই ওই মহিলার চোখ কপালে ওঠার জোগাড়। দেখতে পেলেন আইসক্রিমের মধ্যে রয়েছে একটি কাটা আঙুল!

নিট ইউজি-তে দুর্নীতির অভিযোগে ধুন্ধুমার সল্টলেকে

আইসক্রিমের দোকানের বিরুদ্ধে অভিযোগ দায়ের

ভয় পেয়ে ওই মহিলা তৎক্ষণাৎ কাটা আঙুল সহ আইসক্রিম নিয়ে মালাড থানায় পৌঁছন। নামকরা ওই আইসক্রিমের দোকানে বিরুদ্ধে অভিযোগও দায়ের করেন। পুলিশের তরফে ফুড অল্টারেশন ও জীবন বিপন্ন করার অভিযোগ দায়ের করা হয় দোকানের বিরুদ্ধে। অন্যদিকে আইসক্রিমের মধ্যে থেকে উদ্ধার হওয়া কাটা আঙ্গুলটি ফরেন্সিক তদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। ওই কাটা আঙুলটি কিভাবে আইসক্রিমের মধ্যে এলো তা নিয়ে দ্বন্দ্বে রয়েছে পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে মালাট থানার পুলিশ।

BJP Helpline

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর