
রাজ্যে একাধিক বেসরকারি মেডিক্যাল কলেজে ইডির তল্লাশি অভিযান, এনআরআই কোটার দুর্নীতির তদন্তে কেন্দ্রীয় সংস্থা
ব্যুরো নিউজ,৩ ডিসেম্বর:রাজ্যের একাধিক বেসরকারি মেডিক্যাল কলেজে তল্লাশি শুরু করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সূত্রে জানা গেছে মঙ্গলবার সকাল থেকে রাজ্যের আটটি বেসরকারি মেডিক্যাল কলেজে তল্লাশি অভিযান চলছে।শুধু কলেজগুলির ক্যাম্পাসেই নয়, এর পাশাপাশি তল্লাশি করা হচ্ছে কলেজগুলির মালিকদের বাড়িতেও।এই অভিযানের মধ্যে রয়েছে হলদিয়ার তমলুকের প্রাক্তন সাংসদ লক্ষ্মণ শেঠের বাড়ি।পাশাপাশি তার স্বেচ্ছাসেবী সংস্থা পরিচালিত মেডিক্যাল ও ডেন্টাল কলেজেও অভিযান চলছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের



























