বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

মুর্শিদাবাদে বাবরি মসজিদ বনাম রাম মন্দির

মুর্শিদাবাদে বাবরি মসজিদ বনাম রাম মন্দিরঃ উত্তেজনার নতুন অধ্যায়

ব্যুরো নিউজ,১১ ডিসেম্বর:মুর্শিদাবাদের বেলডাঙায় বাবরি মসজিদ তৈরির ঘোষণা করে বিতর্কের কেন্দ্রবিন্দুতে এসেছেন ভরতপুরের তৃণমূল কংগ্রেস বিধায়ক হুমায়ুন কবীর। তিনি স্পষ্ট করে জানিয়েছেন ব্যক্তিগত ধর্মীয় অধিকার থেকেই এই সিদ্ধান্ত নিয়েছেন। ভারতীয় আইন মেনে মসজিদ নির্মাণ হবে এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে ২০২৫ সালের ৬ ডিসেম্বর। এই উদ্যোগকে রাজনৈতিকভাবে দেখার প্রয়োজন নেই বলেও তিনি মন্তব্য করেন। দক্ষিণবঙ্গ শুষ্ক, উত্তরবঙ্গে কুয়াশার সতর্কতাঃ নিম্নচাপের

আরো পড়ুন »
বাংলার বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নিয়োগ সম্পন্ন

রাজভবন ও নবান্নের ঐক্য: বাংলার বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নিয়োগ সম্পন্ন

ব্যুরো নিউজ,১১ ডিসেম্বর:রাজ্যপাল সিভি আনন্দ বোসের নেতৃত্বে বাংলার আরও চারটি বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নিয়োগ সম্পন্ন হয়েছে। এই চারজন উপাচার্যের নাম রাজভবনে মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে ঘোষিত হয়। কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়ে তপতী চক্রবর্তী, মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ে জানে আলম, মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয়ে সৌরাংশু মুখোপাধ্যায় এবং হিন্দি বিশ্ববিদ্যালয়ে নন্দিনী সাহু স্থায়ী উপাচার্য হিসেবে দায়িত্ব পেলেন। এরা সকলেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পছন্দের তালিকায় ছিলেন। হলদিয়ায় নতুন পর্যটন উদ্যোগঃ

আরো পড়ুন »
হলদিয়ায় নতুন পর্যটন উদ্যোগ

হলদিয়ায় নতুন পর্যটন উদ্যোগঃ ‘কটেজ অন হুইলস’ তৈরি করবে নয়া আকর্ষণ

ব্যুরো নিউজ,১০ ডিসেম্বর:বাংলাদেশের পর্যটন খাতকে এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার লক্ষ্যে একের পর এক উদ্যোগ গ্রহণ করছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই তিনি জানিয়ে দিয়েছেন যে বাংলাকে পর্যটন ক্ষেত্রে সেরা স্থান হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে। তার এই দিক নির্দেশনায় গজলডোবা থেকে শুরু করে ঝাড়গ্রামসহ বিভিন্ন জায়গায় পর্যটন বৃদ্ধি পাচ্ছে।এবার এই উদ্যোগের সঙ্গে যুক্ত হতে যাচ্ছে হলদিয়া পুরসভা যেখানে নদী তীরে

আরো পড়ুন »
পাহাড়ের তিন পুরসভায় শীঘ্রই নির্বাচন হবে

পাহাড়ের তিন পুরসভায় শীঘ্রই নির্বাচন হবেঃ ফিরহাদ হাকিমের আশ্বাস

ব্যুরো নিউজ,১০ ডিসেম্বর:রাজ্যের অন্যান্য পুরসভার নির্বাচন সম্পন্ন হলেও এখনও পর্যন্ত পাহাড়ের তিনটি পুরসভায় নির্বাচন হয়নি। এই পুরসভাগুলির মেয়াদ শেষ হওয়ার পরেও প্রশাসক দ্বারা কাজ চালানো হচ্ছিল। তবে এখন এই তিন পুরসভার নির্বাচনের উদ্যোগ নেওয়া হয়েছে। পাহাড়ের কার্শিয়াং, কালিম্পং এবং মিরিক— এই তিন পুরসভায় শীঘ্রই ভোট অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দরঃ ২০২৫ সালের এপ্রিলেই বাণিজ্যিক কার্যক্রম

আরো পড়ুন »
অবসরের পথে বেণীমাধব স্রষ্টা জয় গোস্বামী

অবসরের পথে বেণীমাধব স্রষ্টা জয় গোস্বামী

ব্যুরো নিউজ,১০ ডিসেম্বর:বর্ষীয়ান কবি জয় গোস্বামী জানিয়েছেন আর কোনওদিন জনসমক্ষে প্রকাশ পাবে না তার লেখা। নিজের ৫০ বছরের সাহিত্যজীবনের পাঠ চুকিয়ে অবসর নিয়েছেন তিনি। যদিও ঘরে বসে লিখছেন, সেই লেখা থাকবে শুধুই তার নিজের কাছে। সম্প্রতি এক ইউটিউব সাক্ষাৎকারে মনের ঝাঁপি খুলে বললেন তিনি। বাংলাদেশি পর্যটকদের জন্য শিলিগুড়ির হোটেলের দরজা বন্ধঃ ভরা মরসুমে কঠোর সিদ্ধান্ত কবিতার প্রতি আত্মসমালোচনা ৭১ বছর

আরো পড়ুন »
বাংলাদেশি পর্যটকদের জন্য শিলিগুড়ির হোটেলের দরজা বন্ধ

বাংলাদেশি পর্যটকদের জন্য শিলিগুড়ির হোটেলের দরজা বন্ধঃ ভরা মরসুমে কঠোর সিদ্ধান্ত

ব্যুরো নিউজ,১০ ডিসেম্বর:দার্জিলিংয়ে পর্যটনের ভরা মরসুম চলছে। সামনে বড়দিনের ছুটি। অথচ এমন সময়ে শিলিগুড়ির হোটেল ব্যবসায়ীরা কঠিন সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশি পর্যটকদের আর হোটেলে থাকতে দেওয়া হবে না। এই সিদ্ধান্তে ভ্রমণপিপাসু বাংলাদেশি পর্যটকরা সমস্যায় পড়তে চলেছেন। আরবিআইয়ের নতুন গভর্নর সঞ্জয় মালহোত্রা কঠোর সিদ্ধান্তের কারণ গ্রেটার শিলিগুড়ি হোটেলিয়ার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে ভারতের বিরুদ্ধে কিছু বিদ্বেষমূলক মন্তব্য ও আচরণের প্রতিবাদে

আরো পড়ুন »
৯০০ ঘণ্টার সিসি ক্যামেরার ফুটেজে নজর সিবিআই এর

আর জি কর হাসপাতালে ডাক্তার খুনের তদন্তে ৯০০ ঘণ্টার সিসি ক্যামেরার ফুটেজে নজর সিবিআই এর

ব্যুরো নিউজ,১০ ডিসেম্বর:আর জি কর হাসপাতালের মহিলা চিকিৎসকের ধর্ষণ ও খুনের মামলায় সিবিআই এখন ৯০০ ঘণ্টার সিসি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করছে। ঘটনার দিন এবং পরবর্তী সময়ের আটটি সিসি টিভি ক্যামেরার ২৪ ঘণ্টার ফুটেজ খতিয়ে দেখে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগের সত্যতা যাচাই করছে তারা। পশ্চিমবঙ্গে আবহাওয়ার পূর্বাভাষ, বাড়বে শীতের দাপট? তদন্তে নয়া মোড় সিবিআই-এর মতে এই ৯০০ ঘণ্টার ফুটেজ মামলার তদন্তে

আরো পড়ুন »
বাড়বে শীতের দাপট?

পশ্চিমবঙ্গে আবহাওয়ার পূর্বাভাষ, বাড়বে শীতের দাপট?

ব্যুরো নিউজ,১০ ডিসেম্বর:এই সপ্তাহে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গে বৃষ্টি হওয়ার কোনও সম্ভাবনা নেই। মঙ্গলবার (সপ্তাহের দ্বিতীয় দিন) থেকে রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলি যেমন কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় আবহাওয়া শুষ্ক থাকবে। কর্মক্ষেত্রে মানসিক চাপের কথা বলায় চাকরি খোয়ালেন শতাধিক কর্মী! হলুদ সতর্কতা জারি কোথায়? উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং,

আরো পড়ুন »
উত্তর ও মধ্য কলকাতায় জলসংকট

সোমবার জল থাকবে নাঃ উত্তর ও মধ্য কলকাতায় জলসংকট

ব্যুরো নিউজ,১০ ডিসেম্বর:আগামী সোমবার, ১৬ ডিসেম্বর, টালা এবং পলতা পাম্পিং স্টেশন সম্পূর্ণ বন্ধ থাকবে। কলকাতা পুরসভার বিজ্ঞপ্তি অনুযায়ী সকাল ৯টা থেকে পরের দিন ভোর ৬টা পর্যন্ত জল সরবরাহ বন্ধ থাকবে। এই সময়ে পাম্পিং স্টেশনগুলির গুরুত্বপূর্ণ মেরামতির কাজ করা হবে। রাজভবন-নবান্নঃ সম্পর্কের বরফ কি গলছে? প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে মেরামতির অংশ হিসাবে বড় ভালভ বসানো, ইলেকট্রোমেকানিক্যাল ড্রাইভ, পাম্প, উচ্চ ভোল্টেজ

আরো পড়ুন »
রাজভবন-নবান্ন

রাজভবন-নবান্নঃ সম্পর্কের বরফ কি গলছে?

ব্যুরো নিউজ,৯ ডিসেম্বর:রাজভবন ও নবান্নের মধ্যে দীর্ঘদিনের সম্পর্কের টানাপোড়েন কমতে শুরু করেছে বলে ধারণা করা হচ্ছে? সম্প্রতি রাজ্যপাল সিভি আনন্দ বোস এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে একাধিক পদক্ষেপ এই ধারণাকে জোরদার করেছে।গত সোমবার রাজ্য বিধানসভায় নবনির্বাচিত ৬ বিধায়ক শপথ গ্রহণ করেন। এই শপথবাক্য পাঠ করানোর জন্য স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় রাজ্যপালকে চিঠি পাঠান। যদিও রাজ্যপাল রাজ্য বিধানসভায় এসে শপথ করাবেন কি

আরো পড়ুন »

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

ঠিকানা