
এবার কি রাজনীতির ময়দানে দেখা যাবে মুন্না ভাইকে?
ব্যুরো নিউজ, ৮ এপ্রিল: কয়েকদিন আগে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের হাত ধরে শিবসেনায় যোগ দিয়েছেন অভিনেতা গোবিন্দা। অন্যদিকে বিজেপিতে যোগ দিয়েছেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। হিমাচল প্রদেশের মান্ডি থেকে ভোটেও লড়বেন। বিজেপির টিকিটে লড়বেন অভিনেতা অরুণ গোভিল। এরই মধ্যে জল্পনা চলছিল এবার কি অভিনেতা সঞ্জয় দত্ত রাজনীতিতে যোগ দিচ্ছেন? গুঞ্জন চলছিল রাজনীতিতে যোগ দিয়ে কি ভোটে দাঁড়াবেন অভিনেতা? বোমব্লাস্ট করে উড়িয়ে

























