
আরজি কর ধর্ষণ ও খুন কাণ্ডে সঞ্জয় রায়ের বিরুদ্ধে চার্জ গঠন, জেল থেকে বেরিয়ে চিৎকার অভিযোগ
ব্যুরো নিউজ,৫ নভেম্বর:কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় গ্রেফতার সঞ্জয় রায়ের বিরুদ্ধে সোমবার শিয়ালদা আদালতে চার্জ গঠন করা হয়েছে। এই মামলায় খুন ও ধর্ষণের অভিযোগ আনা হয়েছে অভিযুক্ত সঞ্জয়ের বিরুদ্ধে। চার্জ গঠনের পর, সঞ্জয় রায় প্রথমবারের মতো জেল থেকে বেরিয়ে প্রিজন ভ্যানের জানলা দিয়ে চিৎকার করতে শুরু করেন। তিনি দাবি করেন, ‘আমি খুন


























