
রুশ তেল ইস্যুতে নয়া কূটনৈতিক টানাপোড়েন
ট্রাম্পের দাবি, নয়াদিল্লির কৌশলগত নীরবতা ব্যুরো নিউজ : রাশিয়া থেকে তেল আমদানি বন্ধে ভারত সম্মত হয়েছে—এই দাবি করে আন্তর্জাতিক অঙ্গনে নতুন বিতর্কের জন্ম দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর বক্তব্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁকে আশ্বস্ত করেছেন যে ভারত আর মস্কো থেকে তেল কিনবে না। কিন্তু নয়াদিল্লির প্রতিক্রিয়া? সরাসরি কোনও মন্তব্য নয়, বরং কূটনৈতিকভাবে ভারসাম্যপূর্ণ একটি বিবৃতি। বৃহস্পতিবার বিদেশ মন্ত্রকের মুখপাত্র





























