
দেব-ভক্তদের কুরুচিকর মন্তব্য,কিন্তু দেব চুপ! শিবপ্রসাদ ও জিনিয়ার থানায় অভিযোগ দায়ের
ব্যুরো নিউজ, ৯ জানুয়ারি:বাংলা সিনেমার জনপ্রিয় পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং তাঁর স্ত্রী চিত্রনাট্যকার জিনিয়া সম্প্রতি এক ভীষণ অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে পড়েছেন। ‘বহুরূপী’ সিনেমার পরিচালক শিবপ্রসাদ এবং তার স্ত্রীর ওপর দেব-ভক্তদের আক্রমণ বাড়ছে, যা নিয়ে তাঁরা থানায় অভিযোগ দায়ের করেছেন। ছবি মুক্তি নিয়ে নানা ধরনের অপ্রীতিকর মন্তব্যের পাশাপাশি, শিবপ্রসাদ এবং জিনিয়ার বিরুদ্ধে কিছু লোক সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর গালিগালাজ এবং ভয়ভীতি প্রদর্শন




























