
সান্দাকফুতে কলকাতার পর্যটক আশিস ভট্টাচার্যের মৃত্যু, প্রশাসন কড়া নিয়মের পরিকল্পনায়
ব্যুরো নিউজ, ২১ নভেম্বর : সান্দাকফুতে বেড়াতে গিয়ে কলকাতার ৫৮ বছর বয়সী আশিস ভট্টাচার্যের মৃত্যু হয়েছে। তিনি মঙ্গলবার রাতে শ্বাসকষ্টজনিত সমস্যায় আক্রান্ত হয়ে মারা যান। কলকাতার ভবানীপুরের বাসিন্দা আশিস। তার পরিবারসহ দার্জিলিং থেকে সান্দাকফুর উদ্দেশে রওনা দিয়েছিলেন। গত ১৯ নভেম্বর তারা দার্জিলিং থেকে যাত্রা শুরু করেন এবং পথের মধ্যে ধোতরেতে রাত কাটান। মঙ্গলবার রাতে শ্বাসকষ্ট অনুভব হলে তাকে দ্রুত সুখিয়াপোখরি




























