
বার্ড ফ্লু ভাইরাস বাতাসে ছড়ানোর সম্ভাবনা বাড়ছে
ব্যুরো নিউজ, ৪ ডিসেম্বর : বার্ড ফ্লু ভাইরাসের একটি বিশেষ প্রজাতি এখন বাতাসের মাধ্যমে ছড়াতে পারে বলে দাবি করেছেন বিজ্ঞানীরা। ইউরোপ ও আমেরিকার একদল গবেষক এই সংক্রমণ নিয়ে গবেষণা চালাচ্ছেন। সম্প্রতি ‘নেচার মাইক্রোবায়োলজি’ পত্রিকায় এই গবেষণার ফলাফল প্রকাশিত হয়েছে। বিজ্ঞানীদের মতে ভাইরাসটি দ্রুত মিউটেশন বা জিনগত পরিবর্তনের মাধ্যমে নতুন নতুন প্রজাতির জন্ম দিচ্ছে। তার মধ্যে এক প্রজাতি এমন যা বাতাসে




























