
শহরে বেআইনি কল সেন্টারের কারবার, মুলেন স্ট্রিটে ১৯ জন গ্রেফতার
ব্যুরো নিউজ,১১ ডিসেম্বর:কলকাতা শহরে বেআইনি কল সেন্টার খুলে প্রতারণার অভিযোগ ক্রমশই বাড়ছে। লালবাজার সম্প্রতি থানাগুলিকে নির্দেশ দিয়েছিল শহরের আনাচে-কানাচে চালু থাকা বেআইনি কল সেন্টারগুলির সম্পর্কে তথ্য সংগ্রহ করতে। তবে মাঝেমধ্যেই অভিযানে কিছু সেন্টার বন্ধ করা হলেও নতুনভাবে সেগুলি ফের চালু হচ্ছে বলে অভিযোগ।সোমবার বালিগঞ্জ থানা এলাকার মুলেন স্ট্রিটে এমনই একটি অবৈধ কল সেন্টারে হানা দিয়ে ১৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।



























