
দিঘার জগন্নাথ ধামঃ রাজনীতির আবহে মুখ্যমন্ত্রীর মন্দির দর্শন
ব্যুরো নিউজ,১২ ডিসেম্বর:মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পূর্ব নির্ধারিত দিঘা সফরে চমক হিসেবে ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমণ দাসের উপস্থিতি সবাইকে অবাক করেছে। দিঘার নির্মীয়মাণ জগন্নাথ মন্দির পরিদর্শনের সময় মমতা তাকে মন্দিরের ট্রাস্টি বোর্ডে অন্তর্ভুক্ত করেন। মুখ্যমন্ত্রী ঘোষণা করেন ২০২৫ সালের ৩০ এপ্রিল অক্ষয় তৃতীয়ায় মন্দির সর্বসাধারণের জন্য খুলে যাবে এবং পরের বছর থেকেই রথযাত্রা শুরু হবে। মন্দারমণির বেআইনি হোটেল ভাঙা স্থগিত, নতুন




























