
টিটাগড়ের অ্যাপার্টমেন্টে ভয়াবহ বিস্ফোরণ, তৃণমূল কাউন্সিলর সহ গ্রেপ্তার ৩
ব্যুরো নিউজ ২০ মে : উত্তর ২৪ পরগনা জেলার টিটাগড় পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাঁশবাগান এলাকায় সোমবার সকালে একটি পাঁচতলা অ্যাপার্টমেন্টে শক্তিশালী বিস্ফোরণ ঘটে। সকাল ৬টা ৪০ মিনিটের দিকে ঘটা এই ঘটনায় অ্যাপার্টমেন্টের একটি ফ্ল্যাটের দেওয়াল ধসে পড়ে এবং পাশের একটি টিনের চালের বাড়ির ছাদ উড়ে যায়। বিস্ফোরণের তীব্রতায় অ্যাপার্টমেন্টের অন্যান্য অংশেও ফাটল দেখা দিয়েছে। প্রাথমিকভাবে জানা যায়, বিস্ফোরণের সময়



























