
আরজি কর ঘটনার আবহেই ভীড় বাসে শ্লীলতাহানির ঘটনা
ব্যুরো নিউজ,১০ সেপ্টেম্বর:আবার শহরে ঘটলো শ্লীলতাহানির ঘটনা। ঘটনাটি ঘটেছে একটি চলন্ত বাসে। আজ, মঙ্গলবার গড়িয়া থেকে এয়ারপোর্টের দিকে যাত্রারত একটি বাসে ঘটেছে ঘটনাটি। সেই মহিলার শ্লীলতাহানির অভিযোগে আটক করা হল এক ব্যক্তিকে। বাস চলাকালীন হঠাৎই ঐ মহিলার চিৎকারে অন্য যাত্রীরা তেড়ে যান ওই যাত্রীর দিকে। রুবি মোড়ের কাছে বাস দাঁড়াতেই নেমে পালানোর চেষ্টা করেন ওই ব্যক্তি। তাকে ধরে ফেলে কসবা



























