
দুর্গাপুর ইস্পাত কারখানায় রহস্যময় মৃত্যুঃ ১৫ ঘণ্টা পর উদ্ধার হল আধিকারিকের দেহ
ব্যুরো নিউজ,২৮ অক্টোবর:দুর্গাপুরের ইস্পাত কারখানার (ডিএসপি) এক আধিকারিকের মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে।৫৪ বছর বয়সী আধিকারিক সমিত ভট্টাচার্য নামে ওই জেনারেল ম্যানেজার শনিবার কারখানায় কর্মরত অবস্থায় রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান। প্রায় ১৫ ঘণ্টা পরে রবিবার ভোরে লিফটের বেসমেন্ট থেকে তার দেহ উদ্ধার করা হয়। কীভাবে তার মৃত্যু হল তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। ‘ডিজিটাল অ্যারেস্টে’র মাধ্যমে প্রতারণাঃ প্রধানমন্ত্রীর সতর্কবার্তা সাইবার অপরাধ নিয়ে



























