ব্ল্যাকহেডস

ব্যুরো নিউজ ১৬ নভেম্বর :ব্ল্যাকহেডস এক ধরনের ত্বক সমস্যা যা নাকের উপর ছোট ছোট কালো দাগের মতো দেখা যায়। প্রায়ই মেকআপ করলেও তা আড়াল করা কঠিন হয়ে পড়ে। নানা কারণে ব্ল্যাকহেডস ত্বকে জমা হয় বিশেষ করে তেল ধূলিকণার কারণে। যদিও পার্লারে গিয়ে ব্ল্যাকহেডস পরিষ্কার করা যায়। তবে সেই প্রক্রিয়া বেশ যন্ত্রণাদায়ক এবং স্থায়ী ফল পাওয়া যায় না। ব্ল্যাকহেডস দূর করতে ঘরোয়া কিছু পানীয় অত্যন্ত কার্যকরী হতে পারে যা নিয়মিত খেলে আপনার ত্বক পরিষ্কার ও মসৃণ হয়ে উঠবে। আসুন জেনে নিই কিছু সহজ পানীয় যা ব্ল্যাকহেডস দূর করতে সাহায্য করতে পারে।

রোদে পোড়া ত্বক উজ্জ্বল করতে আজ থেকে ব্যাবহার করুন ঘরোয়া ফেসপ্যাক, দ্রুত মিল্বে ফল

পানীয়গুলি কি কি জেনে নিন

নিম এবং মধুঃ নিম এবং মধু ত্বকের জন্য অত্যন্ত উপকারী। ব্ল্যাকহেডসের সমস্যা থাকলে আপনি নিম চা খেতে পারেন, আর এতে মধু মিশিয়ে পান করুন। এটি আপনার ত্বককে পরিষ্কার রাখবে এবং ব্ল্যাকহেডসের সমস্যা অনেকটা কমিয়ে দেবে। নিমে রয়েছে অ্যান্টি-ব্যাকটেরিয়াল গুণ, যা ত্বকের যে কোনও সংক্রমণ ঠেকাতে সাহায্য করে, আর মধু ত্বককে মোলায়েম রাখে।

শীতকালে ত্বকের টান টান ভাব বজায় রাখুন টমেটোর এই ফেসপ্যাকগুলি দিয়ে!

আমলকি এবং আদাঃ আমলকি ও আদা দু’টি উপকরণই নানা পুষ্টিগুণে পরিপূর্ণ। এই উপাদানগুলি শরীরের টক্সিন দূর করতে সাহায্য করে, এবং ত্বককে ভিতর থেকে পরিষ্কার রাখে। আমলকি ও আদার মিশ্রণ দিয়ে তৈরি পানীয় খেলে ব্ল্যাকহেডসের সমস্যা কমে যায়। সপ্তাহে দুই দিন এই পানীয় খেলে ত্বকে তারুণ্য বজায় থাকে।

গ্রিন টিঃ গ্রিন টি, যেটি ওজন কমাতে সহায়ক, ত্বক পরিষ্কার রাখতেও সাহায্য করে। এটি শরীরের টক্সিন দূর করে এবং ব্ল্যাকহেডসের সমস্যা কমাতে কার্যকর। আপনি চাইলে গ্রিন টিতে কিছু লেবুর রস মিশিয়ে নিতে পারেন, যাতে ব্ল্যাকহেডস হওয়ার আশঙ্কা আরও কমে যায়। লেবুর অ্যান্টি-ব্যাকটেরিয়াল গুণও ত্বককে পরিষ্কার রাখতে সহায়তা করে।

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর