atul-parchure-cancer-battle

ব্যুরো নিউজ ১৫ অক্টোবর : জনপ্রিয় মারাঠি অভিনেতা অতুল পরচুরে ১৪ অক্টোবর সকালে প্রয়াত হয়েছেন। তার বয়স হয়েছিল ৫৭ বছর। ক্যানসারের মারণরোগই তাকে আমাদের ছেড়ে চলে যেতে বাধ্য করেছে। অতুল মূলত মারাঠি সিনেমার মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেছিলেন, তবে তিনি বেশ কিছু বলিউড ছবিতেও কাজ করেছেন। শাহরুখ খান ও অজয় দেবগণের মতো বর্ষীয়ান অভিনেতাদের সঙ্গেও তাঁর অভিনয়ের সুযোগ হয়েছিল।

গণইস্তফার আবহে শুভেন্দুর কার্নিভাল বয়কটের আহ্বান, রাজনীতিতে চাঞ্চল্য

নিজের সম্পর্কে কি বলেছিলেন তিনি

অতুল সাধারণত কমেডি চরিত্রে অভিনয় করতেন এবং সম্প্রতি কপিল শর্মার কমেডি শোতে দেখা গিয়েছিল তাকে। গত বছর এক ইউটিউব চ্যানেলে সাক্ষাৎকার দিতে গিয়ে, তিনি তার ক্যানসারের লড়াইয়ের কাহিনী শেয়ার করেছিলেন। তিনি জানিয়েছিলেন, তার লিভারে ৫ সেন্টিমিটার মাপের একটি টিউমার ধরা পড়েছিল এবং সেটিই পরবর্তীতে ক্যানসারে পরিণত হয়।অতুল সেই সাক্ষাৎকারে বলেন, “বিয়ের ২৫ বছর পূর্ণ করার পর আমি ভালই ছিলাম। যখন অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের সফর করছিলাম, তখন আচমকা আমার খাওয়ার ইচ্ছা হারিয়ে গেল। সব সময় আমি কেমন এক অস্বস্তিতে ছিলাম। আমার ভাই আমাকে কিছু ওষুধ দিয়েছিল, কিন্তু তাতে কাজ হয়নি। এরপর আলট্রাসনোগ্রাফি করার পর জানা গেল আমার লিভারে টিউমার রয়েছে। নতুন এক লড়াই শুরু হল। ডাক্তার বলেছিল, আমি ঠিক হয়ে যাব।”

একাদশীতে অনশন আন্দোলন জারি, জুনিয়র ডাক্তারদের চাপের মধ্যে রাজ্য সরকার

দুর্ভাগ্যবশত, রোগ ধরা পড়ার এক বছরের মধ্যেই তার জীবন শেষ হয়ে গেল। অতুলের মৃত্যুর খবর সিনেমা জগতে শোকের ছায়া ফেলেছে। তার অভিনয় এবং হাস্যরসের জন্য তিনি অনেকের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। দর্শক ও সহকর্মীরা তাঁর এই অকাল প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন।

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর