ISRO

ব্যুরো নিউজ, ৮ এপ্রিল: মোদির রোড শো-কে কেন্দ্র করে উপচে পড়া ভিড়। সেই ভিড়ের কারণে ঘটে গেল দুর্ঘটনা। স্টেজ ভেঙে আহত হলেন বেশ কয়েকজন। লোকসভা ভোটকে কেন্দ্র করে ইতিমধ্যে চরছে উত্তেজনা পারদ। তার ওপর মোদির সভাকে কেন্দ্র করে থাকছে বাড়তি উন্মাদনা। রবিবার জলপাইগুড়িতে সভা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরপর সেখান থেকে সোজা চলে যান জবলপুরের কাটঙ্গা-গোরক্ষপুর এলাকায়। সেখানে রোড শো-তে অংশ নেন।

মঞ্চ ভেঙে আহত বেশ কয়েকজন

Advertisement of Hill 2 Ocean

ভারতের পতাকাকে অসম্মান করে বিতর্কের শিকার হলেন মলদ্বীপের এক মন্ত্রী! পেয়েছেন শাস্তিও

এদিন মোদির সমর্থকদের জন্য বেশ কয়েকটি স্টেজ তৈরি করা হয়। আয়োজকরা অনুমান করেছিলেন লোকসভা নির্বাচনের আগে মোদি রাজ্যে এলে ভিড় বাড়তে পারে। সেই কারণেই বেশ কয়েকটি স্টেজের বন্দোবস্ত করেছিলেন আয়োজকরা। কিন্তু ভিড় এতটাই বেড়ে গিয়েছিল যার জন্য তিনটি স্টেজ ভেঙে পড়ে। আতঙ্ক ছড়ায় ওই এলাকায়। সূত্রের খবর, স্টেজ ভেঙে আহত হয়েছেন বেশ কয়েকজন। পুলিশ এসে আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে তারা চিকিৎসাধীন।

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর