[rank_math_breadcrumb]

ব্যুরো নিউজ, ১৪ই মে ২০২৬ঃ আইএসএল-এর খেতাবি লড়াই যখন শেষ ল্যাপে এসে জমে উঠেছে, ঠিক তখনই ইস্টবেঙ্গল শিবিরে নতুন করে শুরু হয়েছে কোচ অস্কার ব্রুজ়োকে ঘিরে ‘নাটক’। মরশুমের শেষে তিনি কোচের পদ ছাড়বেন বলে আগেই জানিয়েছিলেন। কিন্তু সেই গল্পে এবার নয়া মোড়। আগামী মরশুমেও হেড কোচ হিসেবে অস্কারকে ধরে রাখার জন্য বিনিয়োগকারী ইমামিকে চিঠি দিল ইস্টবেঙ্গল ক্লাব কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার একটি প্রেস বিবৃতিতে এই খবর জানানো হয়েছে। ইস্টবেঙ্গল ক্লাবের কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে ইমামি ইস্টবেঙ্গলের ম্যানেজমেন্টকে অনুরোধ করা হয়েছে, যেন আগামী মরশুমেও অস্কার ব্রুজ়োকে দায়িত্বে রাখা হয়। ক্লাব সূত্রে খবর, চলতি মরশুমে অস্কারের অধীনে দলের ফুটবলাররা ভালো পারফর্ম করেছে। তাই ক্লাব মনে করে, বর্তমান কোচকে দায়িত্বে রাখলে দলের পরিকল্পনা, স্কোয়াডের উন্নতি এবং সামগ্রিক দল পরিচালনায় ইতিবাচক প্রভাব পড়বে। এই সিদ্ধান্ত দলের মধ্যে ইতিবাচক মানসিকতা বজায় রাখতেও সাহায্য করবে।

তবে এই সিদ্ধান্তের চূড়ান্ত রূপ নির্ভর করছে ইমামি কর্তৃপক্ষের উপর। এর পাশাপাশি, আগামী মরশুমে ইমামি গ্রুপ ইস্টবেঙ্গলের বিনিয়োগকারী হিসেবে থাকবে কিনা, তা নিয়েও ধোঁয়াশা রয়েছে। এই প্রসঙ্গে ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকার জানিয়েছেন, অস্কারকে নিয়ে একটি বৈঠকে আলোচনা হয়েছে। তিনি দায়িত্বে থাকতে না চাইলেও, ক্লাব তাঁকে বিষয়টি পুনর্বিবেচনা করার অনুরোধ জানিয়েছে। একইসঙ্গে ইমামিকেও চিঠি দেওয়া হয়েছে, যাতে তারা অস্কারকে কোচ হিসেবে রাখার বিষয়টি ভেবে দেখে। এই মুহূর্তে দল আইএসএল জয়ের সুযোগের সামনে দাঁড়িয়ে, তাই সমর্থকদের মাঠে এসে দলকে উৎসাহ জোগানোর আবেদনও জানিয়েছেন তিনি। এই ‘নাটক’ নিয়ে ফুটবল মহলে জোর চর্চা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর