[rank_math_breadcrumb]

ব্যুরো নিউজ, ১৪ই মে ২০২৬ঃ আমেরিকা-ইরান সংঘাতের মধ্যেই দিল্লিতে শুরু হয়েছে ব্রিকস গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রী পর্যায়ের গুরুত্বপূর্ণ বৈঠক। এই সম্মেলনে যোগ দিতে ভারতে এসেছেন রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ এবং ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি। সূত্রের খবর, সম্মেলনের ফাঁকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁদের সঙ্গে আলাদাভাবে বৈঠক করেছেন। বৃহস্পতিবার সম্মেলনের প্রথম দিনে প্রধানমন্ত্রী মোদী ব্রিকসভুক্ত বিভিন্ন দেশের বিদেশমন্ত্রীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

তবে ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘাচির বক্তব্য বিশেষভাবে নজর কেড়েছে। তিনি প্রকাশ্যে আমেরিকার বিরুদ্ধে তোপ দেগে বলেন, ইরানের উপর মার্কিন আগ্রাসন ও গুন্ডামি গোটা বিশ্ব দেখেছে। তাঁর দাবি, শুধু ইরান নয়, এই বৈঠকে উপস্থিত অনেক দেশই অতীতে একই ধরনের চাপ ও জবরদস্তির মুখোমুখি হয়েছে। আন্তর্জাতিক মঞ্চে তাঁর এই মন্তব্য ভূরাজনৈতিক উত্তেজনা বাড়িয়েছে বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা।

আরাঘাচি তাঁর ভাষণে আরও বলেন, অন্যায়ের বিরুদ্ধে একজোট হয়ে দাঁড়ানোর এখনই সঠিক সময়। তিনি বলেন, “মার্কিন আগ্রাসনের মতো কাজ ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হওয়া উচিত।” ব্রিকস মঞ্চ থেকে আমেরিকার বিরুদ্ধে এমন কড়া বার্তা দেওয়াকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতিতে ইরান চাইছে ব্রিকসভুক্ত দেশগুলিকে পাশে নিয়ে একটি বৃহত্তর কূটনৈতিক ঐক্য গড়ে তুলতে। বুধবার গভীর রাতে দিল্লি পৌঁছন ইরানের বিদেশমন্ত্রী।

বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পাশাপাশি তিনি ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গেও বৈঠক করবেন। জানা গিয়েছে, সেই বৈঠকে হরমুজ প্রণালীর পরিস্থিতি এবং আন্তর্জাতিক বাণিজ্যিক জলপথ খোলা রাখার বিষয়টি গুরুত্ব পাবে। কারণ, পশ্চিম এশিয়ায় উত্তেজনা বাড়লে তেলের সরবরাহ এবং আন্তর্জাতিক বাণিজ্যে তার বড় প্রভাব পড়তে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর