[rank_math_breadcrumb]

ব্যুরো নিউজ, ১৪ই মে ২০২৬ঃ ফের ভারতীয় জাহাজে হামলার ঘটনা ঘটল। এবার ওমান উপকূলের কাছে ভারতের পতাকা লাগানো একটি বাণিজ্যতরীতে ড্রোন হামলা চালানো হয়েছে। জানা গিয়েছে, এই হামলায় ‘হাজি আলি’ নামের ভারতীয় জাহাজটি সমুদ্রেই ডুবে গিয়েছে। তবে স্বস্তির খবর, জাহাজে থাকা ২৭ জন নাবিক ও কর্মীর প্রত্যেকেই অক্ষত অবস্থায় উদ্ধার হয়েছেন।

সূত্র মারফত খবর, গুজরাতের এই জাহাজটি সোমালিয়া থেকে শারজার উদ্দেশ্যে গবাদি পশু নিয়ে যাত্রা করেছিল। বুধবার ভোর সাড়ে তিনটে নাগাদ ওমান উপকূলের লিমা এলাকার কাছে পৌঁছতেই সেটিকে লক্ষ্য করে অতর্কিত ড্রোন হামলা চালানো হয়। একগুচ্ছ বিস্ফোরক ফেলে জাহাজটিকে ডুবিয়ে দেওয়া হয় বলে জানা গিয়েছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় ওমানের উপকূলরক্ষী বাহিনী এবং যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ শুরু করে। তাদের তৎপরতায় সকল নাবিক ও কর্মী নিরাপদে উদ্ধার হন। এই হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ভারত সরকার।

দিল্লির তরফে একটি বিবৃতি জারি করে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে, ভারতীয় জাহাজে এই ধরনের হামলা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। কারা এই হামলা চালিয়েছে, তা এখনও স্পষ্ট নয়। তবে ঘটনাটির দ্রুত তদন্ত শুরু হতে পারে বলে সরকারি সূত্রে খবর। উদ্ধারকাজে দ্রুত পদক্ষেপ নেওয়ায় ওমানের উপকূলরক্ষী বাহিনীকে ধন্যবাদ জানিয়েছে ভারত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর