[rank_math_breadcrumb]

ব্যুরো নিউজ, ১৪ই মে ২০২৬ঃ দিল্লিতে ফের চলন্ত বাসের ভিতরে এক তরুণীকে গণধর্ষণের অভিযোগ উঠল, যা ২০১২ সালের নির্ভয়াকাণ্ডের বিভীষিকাময় স্মৃতি ফিরিয়ে এনেছে। ২৬ বছর বয়সী ওই তরুণী কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে এই পাশবিক নির্যাতনের শিকার হন। পুলিশ সূত্রে খবর, রানিবাগ এলাকায় এই ঘটনা ঘটেছে। নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই বাসের চালক ও কন্ডাক্টরকে গ্রেপ্তার করা হয়েছে।

জানা গিয়েছে, গত সোমবার রাতে সরস্বতী বিহার বাসস্ট্যান্ডে একটি প্রাইভেট বাস থামিয়েছিলেন ওই তরুণী। বাসে ওঠার পরেই চালক ও কন্ডাক্টর তাঁকে জোর করে বাসের ভিতরে টেনে নিয়ে যায় এবং সারারাত ধরে তাঁর ওপর পাশবিক অত্যাচার চালায়। ভোরের দিকে অভিযুক্তরা তাঁকে রাস্তার পাশে ফেলে দিয়ে পালিয়ে যায়। এরপরই নির্যাতিতা পুলিশের দ্বারস্থ হন। অভিযোগ পাওয়ার পরই দিল্লি পুলিশ দ্রুত তদন্তে নেমে অভিযুক্তদের গ্রেপ্তার করে এবং বাসটিকে বাজেয়াপ্ত করে।

পুলিশ জানিয়েছে, ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত চলছে। বাসের রুট, সিসিটিভি ফুটেজ এবং সেই সময়ে বাসে অন্য কেউ ছিল কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। বর্তমানে মামলাটি প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং ফরেনসিক ও মেডিক্যাল রিপোর্টের জন্য অপেক্ষা করা হচ্ছে। পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ধারায় মামলা রুজু করেছে। এই ঘটনা রাজধানীর নারী নিরাপত্তা নিয়ে আবারও বড় প্রশ্ন তুলে দিয়েছে। নির্যাতিতা বিবাহিতা এবং তাঁর তিন সন্তান রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর