[rank_math_breadcrumb]

ব্যুরো নিউজ, ১৩ই মে ২০২৬ঃ টলিউডে ফের শোরগোল ফেলে দিলেন অভিনেত্রী অঙ্কিতা চক্রবর্তী। পরিচালক দেবালয় ভট্টাচার্যের বিরুদ্ধে শারীরিক হেনস্থার গুরুতর অভিযোগ এনেছেন তিনি। মঙ্গলবার রাতে দেবালয় ভট্টাচার্য সমাজমাধ্যমে একটি পোস্ট করেন, যা পরে ডিলিট করে দেওয়া হয়। কিন্তু সেই পোস্টের কমেন্ট বক্সে অঙ্কিতা পরিচালকের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেন। অভিনেত্রীর সেই বক্তব্য মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়।

অঙ্কিতা তাঁর মন্তব্যে লেখেন, “তোমার মতো নোংরা পারভার্ট ব্রাহ্মণদের কী করে শ্রদ্ধা করি বলো তো? যারা নিজের বন্ধুর মেয়ের পিঠে হাত বোলাতে ছাড়ে না। মদ খেয়ে অভিনেত্রীদের নিতম্বে হাত বোলায়, জোর করে ওই নোংরা গুটখা খাওয়া দাঁতে চুমু খেতে আসে? আর বাধা দিলে পরের দিন নেশা কাটার পরে ক্ষমা না চেয়ে সঙ্গে-সঙ্গে বিভিন্ন কাজ থেকে কাঠি করে থাকে।” অঙ্কিতা আরও জানান, তিনি এখনই পুরো বিষয়টি প্রকাশ্যে আনতে চান না, কারণ আইনি পদক্ষেপ নেওয়ার কথা ভাবছেন। তিনি বলেন, “এক পার্টিতে সকলের অলক্ষ্যে দেবালয়দা জোর করে চুম্বন করার চেষ্টা করে। এর বেশি কিছু বলতে পারব না এখনই।”

অন্যদিকে, দেবালয় ভট্টাচার্য এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন। তিনি বলেন, “আমি সম্পূর্ণ অন্য একটি বিষয়ে পোস্ট করেছিলাম। কে একজন এসে কিছু একটা লিখে দিল, সেটা কী করে খবর হতে পারে? আমার বিরুদ্ধে অভিযোগ থাকলে লিগ্যাল অ্যাকশন নিক।” দেবালয় আরও জানান, তাঁকে বদনাম করার জন্য এটা করা হয়েছে এবং তিনিও আইনি পথে এগোবেন। এই ঘটনাকে কেন্দ্র করে টলিউডে নতুন করে বিতর্ক দানা বেঁধেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর