[rank_math_breadcrumb]

ব্যুরো নিউজ, ১৩ই মে ২০২৬ঃ সুপ্রিম কোর্টে হাইভোল্টেজ আইপ্যাক মামলার শুনানি আজ স্থগিত হয়ে গেল। পরবর্তী শুনানি আগামী ২২ মে অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। এদিন সলিসিটর জেনারেল তুষার মেহেতা শুনানি স্থগিত করার আবেদন জানান, যাতে সম্মতি দেন কপিল সিব্বল, কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং মানেকা গুরুস্বামী-সহ অন্যান্য আইনজীবীরা। এই মামলার গ্রহণযোগ্যতা নিয়ে রাজ্য সরকার এতদিন সওয়াল করে এলেও, পরিবর্তিত পরিস্থিতিতে এর গতিপথ কোন দিকে এগোয়, সেটাই এখন দেখার।

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) অভিযোগ তুলেছে যে, মুখ্যমন্ত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় এজেন্সির তদন্তে বাধা দিয়েছেন। শুধু তাই নয়, আধিকারিকদের হাত থেকে তদন্তের ফাইল ছিনিয়ে নেওয়ার মতো গুরুতর অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট এর আগে পর্যবেক্ষণ জানিয়েছিল যে, একজন মুখ্যমন্ত্রী যদি তদন্তস্থলে উঠে গিয়ে তদন্তে হস্তক্ষেপ করেন, তবে তা গণতন্ত্রের জন্য মোটেই সুখকর নয়।

প্রসঙ্গত, এসআইআর বিতর্কে সুপ্রিম কোর্টে যখন এই মামলা রুজু হয়েছিল, তখন মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। কিন্তু সময়ের সাথে সাথে রাজ্যে রাজনৈতিক পট পরিবর্তন ঘটেছে। ২০১১ সালের পর ২০২৬ সালে রাজ্যে আবার পালাবদল হয়েছে, ক্ষমতায় এসেছে বিজেপি সরকার। শুভেন্দু অধিকারী বাংলার প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন, আর মমতা বন্দ্যোপাধ্যায় এখন প্রাক্তন মুখ্যমন্ত্রী। হাইভোল্টেজ আইপ্যাক মামলায় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম অন্যতম অভিযুক্ত হিসেবে থাকায়, এই মামলায় দেশের সর্বোচ্চ আদালত কী রায় দেয়, তা জানতে সারা দেশ তাকিয়ে আছে। আগামী ২২ মে-র শুনানিতে কী হয়, সেটাই এখন দেখার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর