[rank_math_breadcrumb]

ব্যুরো নিউজ, ১৩ই মে ২০২৬ঃ পশ্চিমবঙ্গের স্কুলগুলিতে এবার থেকে প্রার্থনার সময় ‘বন্দে মাতরম’ গানটি বাধ্যতামূলক করা হল। রাজ্যে সদ্য ক্ষমতা দখল করা বিজেপি সরকারের নির্দেশে শিক্ষা দফতর এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। জানা গিয়েছে, বুধবার (১৩ই মে, ২০২৬) থেকেই এই নির্দেশ কার্যকর হয়েছে এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে রাজ্যের বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকদের কাছে বার্তা পাঠানো হয়েছে। জাতীয় সংগীত ‘জনগণমন’-এর পাশাপাশি এবার থেকে ‘বন্দে মাতরম’ গাইতে হবে।

শিক্ষা দফতর সূত্রে খবর, স্কুল কর্তৃপক্ষকে নিশ্চিত করতে হবে যে প্রার্থনার সময় রাষ্ট্রীয় গীত গাওয়া হচ্ছে। এই নতুন নির্দেশিকা কার্যকর হওয়ার পর থেকেই রাজনৈতিক ও শিক্ষামহলে জোর আলোচনা শুরু হয়েছে। উল্লেখ্য, পূর্বতন তৃণমূল সরকার স্কুলগুলিতে প্রার্থনার সময় রাজ্য সংগীত হিসেবে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ‘বাংলার মাটি বাংলার জল’ গাওয়ার নির্দেশ দিয়েছিল। যদিও নতুন সরকার এই বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা করেনি, তাই আপাতত অনেক স্কুলেই তিনটি গানই গাওয়া হতে পারে।

প্রসঙ্গত, চলতি বছরের জানুয়ারিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ‘বন্দে মাতরম’ নিয়ে একটি বড় সিদ্ধান্ত নিয়েছিল, যেখানে জানানো হয়েছিল যে এর ৬টি স্তবকই গাইতে হবে এবং গানটি গাওয়ার সময় শ্রোতাদের উঠে দাঁড়িয়ে সম্মান জানাতে হবে। এমনকি, ‘বন্দে মাতরম’ ও ‘জনগণমন’ একসঙ্গে গাওয়া হলে প্রথমে ‘বন্দে মাতরম’ গাওয়ার নির্দেশও দেওয়া হয়েছিল। নরেন্দ্র মোদীর মন্ত্রিসভাও ‘বন্দে মাতরম’-কে জাতীয় সংগীতের সমমর্যাদা দেওয়ার প্রস্তাব অনুমোদন করেছিল। এই প্রেক্ষাপটে রাজ্যের এই পদক্ষেপ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর