[rank_math_breadcrumb]

ব্যুরো নিউজ, ১৩ই মে ২০২৬ঃ আগামী ২০ মে দেশজুড়ে ওষুধ ধর্মঘটের ডাক দিয়েছে অল ইন্ডিয়া অর্গানাইজেশন অফ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস (AIOCD)। ই-ফার্মেসির অনিয়ন্ত্রিত বিস্তার ও সরকারি উদাসীনতার প্রতিবাদে এই ধর্মঘটে সামিল হচ্ছেন দেশের প্রায় ১২.৪ লক্ষ ওষুধ বিক্রেতা। এর ফলে সাধারণ রোগীদের চরম ভোগান্তির আশঙ্কা তৈরি হয়েছে।

AIOCD-এর অভিযোগ, অনলাইন প্ল্যাটফর্মে প্রেসক্রিপশন যাচাইয়ে গাফিলতি দেখা যাচ্ছে। একই প্রেসক্রিপশন ব্যবহার করে বারবার ওষুধ কেনা বিপজ্জনক। এআই প্রযুক্তির মাধ্যমে তৈরি জাল প্রেসক্রিপশন ব্যবহার করে অ্যান্টিবায়োটিক ও নেশাজাতীয় ওষুধ সহজেই হাতে আসছে, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করছে। অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (AMR) বৃদ্ধির আশঙ্কাও রয়েছে।

সংগঠনের দাবি, বড় কর্পোরেট সংস্থাগুলো অনলাইন প্ল্যাটফর্মে বিপুল ছাড় দিয়ে ব্যবসা করছে, যা ছোট দোকানদারদের রুজি-রুটির ওপর আঘাত হানছে। গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থায় স্থানীয় ওষুধের দোকানগুলিই ভরসা; ই-ফার্মেসির প্রসারে সেগুলি বন্ধ হলে গ্রামীণ স্বাস্থ্য পরিষেবা ভেঙে পড়তে পারে। AIOCD আরও জানিয়েছে, বর্তমান ড্রাগস অ্যান্ড কসমেটিকস অ্যাক্টে অনলাইন ফার্মেসির কোনও আইনি ভিত্তি নেই। সরকার ই-ফার্মেসি সংক্রান্ত যে খসড়া নিয়ম (GSR 817E ও GSR 220E) এনেছে, তা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানানো হয়েছে।

সংগঠনের সভাপতি জগন্নাথ এস. শিণ্ডে এবং সাধারণ সম্পাদক রাজীব সিংঘল হুঁশিয়ারি দিয়েছেন, ২০ মে-র মধ্যে দাবিদাওয়া না মানলে তাঁরা অনির্দিষ্টকালীন ধর্মঘটের পথে হাঁটতে বাধ্য হবেন। এই পরিস্থিতিতে সাধারণ মানুষকে প্রয়োজনীয় ওষুধ আগেভাগেই মজুত রাখার পরামর্শ দেওয়া হয়েছে। তবে হাসপাতাল সংলগ্ন ফার্মেসি ও জরুরি পরিষেবা প্রদানকারী দোকানগুলো খোলা থাকতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর