পাকিস্তানি রেঞ্জার্সের হেফাজতে থাকা বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) একজন জওয়ানকে বুধবার নিরাপদে ভারতের কাছে হস্তান্তর করা হয়েছে। পি. কে. শ নামে শনাক্ত ওই বিএসএফ জওয়ান গত মাসে অনিচ্ছাকৃতভাবে সীমান্ত অতিক্রম করার পর পাকিস্তানি রেঞ্জার্সের হাতে আটক হয়েছিলেন।

বিএসএফের তরফে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, “আজ বিএসএফ জওয়ান পূর্ণম কুমার শ, যিনি ২০২৫ সালের ২৩শে এপ্রিল থেকে পাকিস্তান রেঞ্জার্সের হেফাজতে ছিলেন, তাঁকে সকাল প্রায় ১০টা ৩০ মিনিটে অমৃতসরের আটারি যৌথ চেক পোস্টের মাধ্যমে ভারতের কাছে হস্তান্তর করা হয়েছে। এই হস্তান্তর শান্তিপূর্ণভাবে এবং প্রতিষ্ঠিত পদ্ধতি মেনেই সম্পন্ন হয়েছে।”

৪০ বছর বয়সী শ, যিনি পাঞ্জাবের ফিরোজপুরে নিযুক্ত ছিলেন, তিনি ২৩শে এপ্রিল অনিচ্ছাকৃতভাবে সীমান্ত অতিক্রম করে পাকিস্তানে প্রবেশ করেছিলেন।

পাকিস্তান রেঞ্জার্সের হাতে আটক, বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) কনস্টেবল পূর্ণম কুমার সাহুর স্ত্রী রজনী  জানান যে, ভারত ও পাকিস্তানের মধ্যে স্থল, আকাশ ও সমুদ্রে সমস্ত  সামরিক কার্যকলাপ বন্ধ করার বিষয়ে একটি বোঝাপড়ার পর তিনি বিএসএফ আধিকারিকদের সঙ্গে কথা বলেছিলেন এবং তিনি আশাবাদী যে ৩রা মে (শনিবার) রাজস্থানে ভারতীয় বাহিনীর হাতে আটক হওয়া এক পাকিস্তানি রেঞ্জারের সঙ্গে সম্ভাব্য বিনিময়ের মাধ্যমে তাঁর স্বামীকে ফিরিয়ে আনা সম্ভব হতে পারে।

আজ সেই প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে ।

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর