শুক্রবার জম্মু অঞ্চলে পাকিস্তান থেকে অনুপ্রবেশের চেষ্টা নস্যাৎ করে দিয়ে বিএসএফ কমপক্ষে সাতজন ভারী অস্ত্রসজ্জিত সন্ত্রাসবাদীদের নিকেশ করল। কেন্দ্রীয় মন্ত্রী ড. জিতেন্দ্র সিং, যিনি এই এলাকার সাংসদ, বলেন, “২০২৫ সালের ৮-৯ মে জম্মু ও কাশ্মীরের সাম্বা জেলায় আন্তর্জাতিক সীমান্ত (IB)-এ বিএসএফ একটি বড় অনুপ্রবেশের চেষ্টা নস্যাৎ করেছে।”
তিনি এক্স (প্রাক্তন টুইটার)-এ লিখেছেন, “কমপক্ষে সাতজন সন্ত্রাসী নিহত হয়েছে এবং পাকিস্তানের ধান্ধার পোস্টে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, বলে জানিয়েছে বিএসএফ।”
বিএসএফ জানায়, “৮ মে রাত প্রায় ১১টা নাগাদ জম্মু ও কাশ্মীরের সাম্বা জেলায় আন্তর্জাতিক সীমান্তে একটি বড় অনুপ্রবেশের চেষ্টা তারা নস্যাৎ করেছে।”
একজন বিএসএফ কর্মকর্তা বলেন, “এই অনুপ্রবেশের প্রচেষ্টাটি পাকিস্তান রেঞ্জার্সের ধান্ধার পোস্ট থেকে গুলিবর্ষণের মাধ্যমে সমর্থন পেয়েছিল। বিএসএফ-এর সতর্ক জওয়ানরা ওই অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করে দেয়, অন্তত সাতজন সন্ত্রাসীকে হত্যা করে এবং পাকিস্তানি ধান্ধার পোস্টে ব্যাপক ক্ষতি সাধন করে।”
আরও বিস্তারিত তথ্যের অপেক্ষা করা হচ্ছে।

















