রুক্মিণী মৈত্রের নীরব সমর্থক কে জানেন?

ব্যুরো নিউজ, ২৪ জানুয়ারি:সিনেমাপ্রেমীদের জন্য গত ২৩ জানুয়ারি ছিল এক স্মরণীয় দিন, কারণ মুক্তি পেয়েছিল বহু প্রতীক্ষিত ছবি সত্যি বলে সত্যি কিছু নেই। এই ছবির প্রিমিয়ারে হাজির ছিলেন অনেক তারকা, তাদের মধ্যে অন্যতম ছিলেন অভিনেত্রী রুক্মিণী মৈত্র। প্রিমিয়ারে রুক্মিণী মৈত্র সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে উপস্থিত ছিলেন এবং সেখানে নিজের নতুন ছবি বিনোদিনী: একটি নটীর উপাখ্যান সম্পর্কেও প্রচার করেন। তবে প্রিমিয়ারের এক বিশেষ মুহূর্তে, রুক্মিণী সকলের সামনে পরিচয় করিয়ে দেন তার নীরব সমর্থককে, যে সবসময় তার পাশে ছিল।

আনুজাঃ একটি হৃদয়স্পর্শী চলচ্চিত্রের অস্কার যাত্রা

কে সেই মানুষ?

সঠিক জবাব পরমব্রত চট্টোপাধ্যায়।রুক্মিণী মৈত্র সংবাদমাধ্যমের সামনে এসে বলেন, “এটা আমি বলতে চাই। না বলে পারছি না, সরি। পরম এমন একজন মানুষ, যার সঙ্গে এখনও পর্যন্ত আমি বেশি স্ক্রিন টাইম শেয়ার করিনি, কিন্তু ও সবসময় আমার পাশে ছিল। আমি যখন কোথাও হোঁচট খেয়েছি, পরমই ছিল আমার পাশে। সে ছিল সেই একদম শুরুর দিন থেকেই, সেই নীরব সমর্থক।” এই কথা বলার পর, পরমব্রত অভিনেত্রীকে খোঁচা দিয়ে বলেন, “কী ভালো বাংলা বলছে! বিনোদিনী এফেক্ট!”এদিন রুক্মিণী আরো জানান যে, তিনি সত্যি বলে সত্যি কিছু নেই ছবির ট্রেলার এবং টিজার দেখে পরমব্রত ও পিয়া চক্রবর্তীর সঙ্গে যোগাযোগ করেছিলেন। তিনি বলেন, “সেদিন ফোনে ওদের (পরম এবং পিয়া) বলেছিলাম, ‘তোমরা কী করেছো? এটা তো একদম আলাদা, এত ভালো!’ পুরো ছবিটাই ভালো, কৌশিক দা, অনন্যা চট্টোপাধ্যায় সবাই ভালো, কিন্তু পরমের অভিনয় ছিল একদম ভিন্ন স্তরের। এটা শুধুমাত্র মিডিয়ার সামনে বলছি না, আমি সত্যিই ফোন করে তাদের বলেছি।” পিয়া চক্রবর্তীরও সমর্থন পায় রুক্মিণীর এই মন্তব্য।

পাকিস্তান-বাংলাদেশ সামরিক সম্পর্কের নতুন মোড়ঃ আইএসআই প্রতিনিধি দল ঢাকায়?

এদিকে, সত্যি বলে সত্যি কিছু নেই এবং বিনোদিনী: একটি নটীর উপাখ্যান এই দুই ছবিই একে অপরের সাথে বক্স অফিসে প্রতিদ্বন্দ্বিতা করছে। রুক্মিণী মৈত্রের অভিনীত বিনোদিনী ছবিটি সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় তৈরি সত্যি বলে সত্যি কিছু নেই ছবির সঙ্গে মুখোমুখি হয়েছে।পরমব্রত চট্টোপাধ্যায় এই ছবিতে অভিনয় করেছেন এবং তার অভিনয়ের সকলেই প্রশংসা করছেন। রুক্মিণী মৈত্রের তারুণ্য এবং পরমব্রতের অভিজ্ঞতার এক সুন্দর মিশেল যেন এই ছবির সৌন্দর্যকে আরো বাড়িয়ে দিয়েছে।

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর