ব্যুরো নিউজ, ৯ জানুয়ারি:আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের ধর্ষণ ও খুনের ঘটনায় সঞ্জয় রায়কে ফাঁসানো হচ্ছে, এমন দাবি করেছেন সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ের আইনজীবী সৌরভ বন্দ্যোপাধ্যায়। তাঁর মতে, সঞ্জয় রায় এই ঘটনার সঙ্গে যুক্ত নন, বরং তাকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে। তিনি জানান, সঞ্জয়ের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, তা সম্পূর্ণ সাজানো।
ডোনাল্ড ট্রাম্পের আইনি অস্বস্তিঃ প্রেসিডেন্ট হতে চলেছেন তবুও ফৌজদারি মামলায় দোষী সাব্যস্ত!
মৃত্যুদণ্ডের দাবি

আইনজীবীর দাবি, তরুণী চিকিৎসকের দেহে ধস্তাধস্তির কোনও চিহ্ন পাওয়া যায়নি, অথচ সিবিআই তদন্তে এমন প্রমাণ পাওয়া উচিত ছিল। সঞ্জয়ের আইনজীবী আরও বলেন, নিহত চিকিৎসকের শরীরে ছিঁড়ে যাওয়া পোশাকের কোনও চিহ্ন ছিল না, যা ঘটনার সত্যতা প্রশ্নবিদ্ধ করে। এদিকে, সিবিআই সঞ্জয়ের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের দাবি করেছে। তাদের দাবি, এই অপরাধ অত্যন্ত ভয়ানক এবং সঞ্জয়ের শাস্তি মৃত্যুদণ্ড হওয়া উচিত। সিবিআইয়ের আইনজীবী শিয়ালদা আদালতে আগামী দিনগুলোতে আরও বক্তব্য পেশ করবেন।নির্যাতিতার বাবা-মা সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে জানান, তারা নতুন করে তদন্ত চাচ্ছেন না, বরং মেয়ের ন্যায়বিচার চেয়ে আরও বিস্তারিত তদন্তের দাবি করছেন।
বাংলাদেশে চালের দাম বেড়েছে, ভারত থেকে চাল আমদানির সিদ্ধান্ত?
তাদের মতে, এই ঘটনায় সঞ্জয় একা নয়, আরও কেউ জড়িত থাকতে পারে। শিয়ালদা আদালতে তারা বলেছিলেন, একজন ব্যক্তি একাই এমন কাজ করতে পারে না।এদিকে, দিল্লি এইমসের ফরেন্সিক বিশেষজ্ঞরা জানিয়েছেন যে নির্যাতিতার শরীরে যে আঘাতের চিহ্ন পাওয়া গেছে, তা একজনের পক্ষেও সম্ভব। তবে এই মামলায় এখনো অনেক প্রশ্নের উত্তর মেলেনি এবং নতুন তদন্তের দাবি উঠেছে।
https://www.youtube.com/live/2tg86Gpksig?si=PLSRV2qkQS4m0ZKt










