পুরুষ নারি একই অঙ্গে

ব্যুরো নিউজ,৭ জানুয়ারি:দক্ষিণ-পশ্চিম চিনের এক অদ্ভুত ঘটনায় এখন সমগ্র বিশ্বে চলছে আলোচনা। ৫৯ বছর বয়সী লিউ নামে এক মহিলার শরীরে মহিলাদের পাশাপাশি পুরুষদের প্রজননতন্ত্রের নিদর্শনও পাওয়া গেছে। চিনের এক সংবাদপত্রের প্রতিবেদনে জানা গেছে, লিউয়ের জীবনের গল্প সত্যিই এক অনন্য এবং চমকপ্রদ।লিউয়ের প্রথম বিয়ে হয় এক পুরুষের সঙ্গে, এবং সেই সম্পর্ক থেকে তাঁর প্রথম সন্তান জন্ম নেয়। পরবর্তীতে, লিউ আবার এক মহিলাকে বিয়ে করেন, এবং সেই সম্পর্ক থেকেও তাঁর একটি পুত্রসন্তান হয়। অর্থাৎ, লিউ এক সন্তানকে ‘মা’ হিসেবে পরিচিত, আর অন্য সন্তানকে ‘বাবা’ হিসেবে পরিচিত হন।

সাপ তাড়ানোর সঠিক এবং কার্যকর উপায় বাতলে দিল বনকর্মী

সবার কাছে আলাদা

লিউর জন্ম হয়েছিল চিনের বিশান প্রদেশে। ছোট থেকেই তিনি সবার কাছে আলাদা ছিলেন। মহিলার পোশাক না পড়ে, ছেলেদের মতো পোশাক পরতেন, ছেলেদের মতোই চুল রাখতেন। অনেকেই তাকে পুরুষ ভেবে ভুল করতেন। ১৮ বছর বয়সে, লিউ ,ট্যাং নামক এক পুরুষকে বিয়ে করেন এবং তাদের এক পুত্রসন্তানও হয়।কিন্তু, কিছুদিন পর লিউয়ের শরীরে পরিবর্তন আসতে শুরু করে। তার শরীরে অ্যান্ড্রোজেন হরমোনের ক্ষরণ বৃদ্ধি পায়, যার ফলে তার দাড়ি, গোঁফ গজাতে শুরু করে, স্তনের আকার ছোট হয়ে যায় এবং পুরুষদের প্রজননতন্ত্রের বৈশিষ্ট্য দেখা দিতে থাকে। এই পরিবর্তনের পর লিউ এবং ট্যাংয়ের বিবাহবিচ্ছেদ হয়, এবং লিউ নিজের নতুন জীবন শুরু করেন।

চিনি হার্টের জন্য ভালো না খারাপ ? কী বলছে নতুন গবেষণা?

লিউ পরে চিনের অন্য একটি প্রদেশে গিয়ে জ়োউ নামে এক মহিলার প্রেমে পড়েন। যদিও লিউয়ের শারীরিক পরিবর্তনের বিষয় জানার পরেও, জ়োউ তাঁকে বিয়ে করতে রাজি হন। তবে, চিনে সমলিঙ্গ বিবাহ নিষিদ্ধ থাকায় তারা বিয়ে করতে পারছিলেন না। এরপর লিউ তার প্রাক্তন স্বামী ট্যাংয়ের কাছে সাহায্য চান এবং শর্ত দেন যে, ট্যাং যেন জ়োউকে বিয়ে করেন, আর বিনিময়ে ছেলের যাবতীয় দায়িত্ব নেবেন তিনি। সেই অনুযায়ী ট্যাং ও জ়োউ বিয়ে করেন এবং লিউ ও জ়োউ একত্রবাস শুরু করেন। বেশ কয়েক বছর পর, জ়োউ গর্ভবতী হন এবং তাঁদের পুত্রসন্তান হয়। একদিকে লিউ মা, অন্যদিকে পিতা— দুটো ভূমিকা একসঙ্গে পালন করছেন।

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর