সেবি প্রধান মাধবী পুরী বুচের সম্পত্তির বিবরণ নিয়ে বিতর্কে সেবি

ব্যুরো নিউজ,১ জানুয়ারি:২০২৫ সালের শেষ দিনেও সেবি (সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া) প্রধান মাধবী পুরী বুচের বিরুদ্ধে বিতর্কের ঝড় থামছে না। সম্প্রতি, অবসরপ্রাপ্ত কমোডর এবং সমাজকর্মী লোকেশ বাত্রা সেবির কাছে একটি RTI (তথ্য অধিকার) আবেদন করেছিলেন, যাতে তিনি জানতে চান যে, মাধবী পুরী বুচের সম্পত্তির বিবরণ কবে জমা দেওয়া হয়েছিল। তবে, সেবি কর্তৃপক্ষ তার এই আবেদন জানাতে অস্বীকার করেছে এবং সম্পত্তির বিবরণ জমা দেওয়ার তারিখ সম্পর্কে কোনো তথ্য প্রদান করতে অস্বীকৃতি জানায়।

২০২৫ সালে সূর্য-শুক্র সংযোগঃ কোন কোন রাশির জন্য সৌভাগ্যের সময় জানুন

সম্পত্তির বিবরণ


এ বিষয়ে সেবি কর্তৃপক্ষ জানিয়েছে, তারা মাধবী পুরী বুচের সম্পত্তির বিবরণ জমা দেওয়ার সময় বা তারিখ জানাতে পারবেন না। তবে, সমাজকর্মী লোকেশ বাত্রা তার আবেদনকে আরও জোরালোভাবে উত্থাপন করে দাবি করেছেন, যে এই তথ্য প্রকাশ করা হলে জনগণের কাছে সেবি প্রধানের সম্পত্তি সম্পর্কিত স্বচ্ছতা বজায় থাকবে। তিনি আরও বলেন, যে সেবি যদি এমন গুরুত্বপূর্ণ বিষয়গুলি গোপন রাখে, তবে তা সাধারণ জনগণের কাছে বিশ্বাসযোগ্যতা হারাতে পারে।

এক কোটি টাকার গয়না চুরির ঘটনায় ১১ জন গ্রেফতার, বেশিরভাগ গয়না উদ্ধার

এদিকে, এই বিতর্কের মধ্যে সেবি প্রধান মাধবী পুরী বুচের বিরুদ্ধে আরো প্রশ্ন উঠেছে, যেখানে কিছু মহল দাবি করছে যে, সেবি প্রধানের সম্পত্তির বিবরণ জনগণের কাছে প্রকাশ করা উচিত। এখন দেখার বিষয়, এই ঘটনার পর সেবি কর্তৃপক্ষ তাদের সিদ্ধান্তে কোনো পরিবর্তন আনবে কিনা।

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর