দুর্গাপুরে হঠাৎ হায়নার তাণ্ডব

ব্যুরো নিউজ,২৮ ডিসেম্বর:দুর্গাপুরের পানাগড় ব্লকে জঙ্গল থেকে বেরিয়ে আসছে হায়না। ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে এলাকার মানুষের মধ্যে। গত শুক্রবার সকালে দুর্গাপুরের বুদবুদের দেবশালা গ্রামে হায়নাদের হামলা শুরু হয়। এটি একটি জঙ্গলসংলগ্ন এলাকা, যেখানে হায়নার দল আচমকা আক্রমণ করে। একের পর এক গ্রামবাসীকে আক্রমণ করে তারা, যার ফলে অন্তত ১৫জন আহত হয়। আহতদের মধ্যে কেউ কেউ হায়নার কামড় ও আঁচড় খেয়েছে ।

২৮ ডিসেম্বর ২০২৪: আজকের দিন আপনার রাশি অনুযায়ী কেমন কাটতে চলেছে?

সর্বোচ্চ চেষ্টা


এদিকে, হায়নাদের তাণ্ডবের খবর চাউড় হতেই এলাকাজুড়ে আতঙ্ক ছড়ায়। অনেকেই ঘরবন্দি হয়ে পড়ে, আতঙ্কিত হয়ে বাইরে বেরোতে সাহস পাচ্ছে না। বনদফতর দ্রুত পদক্ষেপ নিয়ে এলাকায় টহল শুরু করেছে। তারা নজরদারি বৃদ্ধি করেছে যাতে হায়নাদের হামলায় কেউ আহত না হয়। তবে, ঘটনার পরপরই এক গ্রামবাসীকে একটি হায়না আক্রমণ করে মেরে ফেলার খবর পাওয়া যায়, যা আরও আতঙ্কের সৃষ্টি করেছে।

শীতকালে পোষ্যের যত্ন কিভাবে নেবেন? জানুন

বনদফতরের কর্মীরা জানিয়েছেন, তারা পরিস্থিতি নিয়ে খুব সতর্ক। হায়নাগুলোর গতিবিধি পরীক্ষা করা হচ্ছে, এবং চেষ্টা করা হচ্ছে যাতে তারা আবার আক্রমণ করতে না পারে। জানা গেছে, হায়নাগুলি সম্ভবত জঙ্গলের গভীর থেকে বেরিয়ে এসে আক্রমণ করেছিল, তবে তাদের আসল উৎস এখনো নিশ্চিত করা হয়নি। স্থানীয় মানুষ আতঙ্কিত হলেও, বনদফতর পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর