[rank_math_breadcrumb]
শনি ও শুক্রের যুতি

ব্যুরো নিউজ, ২৭ ডিসেম্বর:২৮ ডিসেম্বর রাত ১১ টা ২৮ মিনিটে শুক্র গ্রহ কুম্ভ রাশিতে প্রবেশ করবে এবং এখানে তার সঙ্গে জুড়ে যাবেন শনিদেব। এই বিশেষ অবস্থান অনেক রাশির জাতক-জাতিকাদের জীবনে অনেক শুভ পরিবর্তন নিয়ে আসবে। শনি এবং শুক্রের এই যুতি বছরের শেষলগ্নে বিশেষ কিছু ভাগ্যবান রাশির জন্য নিয়ে আসবে নতুন দিশা, আর্থিক উন্নতি ও সামগ্রিক সফলতা। যেহেতু শুক্র প্রায় ২৬ দিনে একবার তার রাশি পরিবর্তন করেন, তার প্রভাব সারা বছরের রাশির জাতকদের জীবনে ছড়িয়ে পড়ে। এবার শনির ধীর গতির মধ্যে শুক্রের দ্রুততার মিশ্রণ বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে।

২০২৫ সাল মীন রাশির জাতক জাতিকাদের জন্য কেমন যাবে জানুন

কোন রাশির জাতক-জাতিকারা লাভবান হবেন?


বৃষ রাশি

বৃষ রাশির জাতকদের জন্য এই সময়টা খুবই শুভ। চাকরি বা ব্যবসায় বিশেষ উন্নতি হতে পারে। যদি চাকরি পরিবর্তন করতে চান, তাহলে নতুন সুযোগ আসতে পারে। ব্যবসায়ীরা ভালো ডিল পাবেন এবং আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। জীবনসঙ্গীর কাছ থেকেও কোনো উপকার বা আয় হতে পারে।

কর্কট রাশি

কর্কট রাশির জাতকদের জন্য শনি-শুক্রের যুতি অত্যন্ত ফলদায়ী হতে চলেছে। আকস্মিক ধনলাভের সুযোগ আসতে পারে। আর্থিক সংকট ধীরে ধীরে কেটে যাবে এবং কাজের ক্ষেত্রেও উন্নতি হবে। পাশাপাশি, আয় বাড়ার সম্ভবনা রয়েছে।

২০২৫ সালে দেবগুরু বৃহস্পতির গতি পরিবর্তনঃ কোন রাশিরা পাবেন লাভ?

তুলা রাশি

এই সময়ে তুলা রাশির জাতকদের সৌভাগ্য তুঙ্গে থাকবে। গাড়ি, বাড়ি বা জমি কেনার সুযোগ আসবে। পরিবারে শান্তি বজায় থাকবে এবং মানসম্মান বাড়বে। নিজের আবেগের উপর নিয়ন্ত্রণ রেখে সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম হবেন।

মকর রাশি

মকর রাশির জাতকদের জন্যও এই যুতি খুবই শুভ। প্রেম জীবন ভালো কাটবে এবং জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হবে। রোজগারের দিক থেকেও উন্নতি হবে। অবিবাহিতদের জন্য বিয়ের যোগ দেখা যাবে। সব মিলিয়ে, শনি এবং শুক্রের এই যুতি মকর রাশির জন্য সাফল্যের দ্বার উন্মোচন করবে।

২০২৫ সালে শনির শুভ প্রভাব কোন কোন রাশির জন্য জানুন

কুম্ভ রাশি

কুম্ভ রাশির জাতক-জাতিকাদের জন্য কর্মস্থলে নতুন দায়িত্ব এবং বেতন বৃদ্ধির সুযোগ আসবে। ব্যবসায়িক দিক থেকে নতুন সুযোগ আসবে এবং সুখ-সমৃদ্ধি বাড়বে। কোনো পদোন্নতির সম্ভাবনাও রয়েছে।

এই শনি-শুক্রের যুতি নতুন বছরকে শুরু করতে দারুণ একটি উপহার হতে পারে অনেকের জন্য। সকলেই এই সময়টাকে ভালোভাবে কাজে লাগিয়ে আরও বেশি সফলতা অর্জন করতে পারবেন।

https://youtu.be/Ks9u-Pos7PM?si=JeO_dIZSbU_r2JtS

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর