টিফিন বক্স পরিষ্কার রাখার সহজ উপায়

ব্যুরো নিউজ, ৭ ডিসেম্বর : টিফিন বক্সের পরিষ্কার-পরিচ্ছন্নতা অনেকের কাছে বড় একটি চ্যালেঞ্জ। বিশেষ করে যখন পুরোনো খাবারের গন্ধ বা দাগ থেকে যায়, তখন অস্বস্তি বাড়ে। সাদা ভিনিগার, সূর্যের আলো এবং চাল ব্যবহার করে সহজেই এসব সমস্যা সমাধান করা যায়। টিফিন বক্স পরিস্কার রাখার কিছু সহজ এবং কার্যকরী উপায় রইল, যা ব্যবহার করলে খাবারের সাথে সাথে আপনার মেজাজও থাকবে তরতাজা।

শীতে ঠাণ্ডা বাড়ার সাথে সাথে মেরুদণ্ডের ব্যথার চিন্তা বাড়ছে ? তাহলে জেনে নিন সমাধান !

টিফিন বক্স পরিস্কার রাখার উপায়

ব্যুরো নিউজ, ৭ ডিসেম্বর :

সাদা ভিনিগার ব্যবহার: টিফিন বক্স থেকে গন্ধ দূর করতে সাদা ভিনিগার এক দারুণ উপায়। গরম পানিতে সাদা ভিনিগার মিশিয়ে টিফিন বক্সে ঢেলে আধ ঘণ্টা রেখে দিন। গন্ধ এবং তেলচিটে ভাব দুটোই দূর হবে। যদি একটু জোরালো কাজ করতে চান, তাহলে এক চিমটে নুন মিশিয়ে দিতে পারেন। আধ ঘণ্টা পরে বক্সটি ভালো করে ধুয়ে ফেলুন।

সূর্যের আলোতে রাখুন: টিফিন বক্সে যদি তেলচিটে দাগ বা হলদেটে ছোপ থাকে, তাহলে তা সহজেই দূর করা যায় সূর্যের আলোর সাহায্যে। পরিষ্কার করা টিফিন বক্সটি কয়েক ঘণ্টা রোদে রাখুন। সূর্যের অতি বেগুনি রশ্মি সেই জেদি দাগ এবং গন্ধও দূর করতে সাহায্য করবে।

স্বাস্থ্য ও ত্বকের জন্য প্রাকৃতিক উপকারিতার সবচেয়ে ভালো উপায় ‘মাড থেরাপি’, কি এই মাড থেরাপি ?

চাল দিয়ে পরিষ্কার করুন: টিফিন বক্সের কোণে অনেক সময় খাবারের টুকরা আটকে যায়, যা ধোয়ার পরও চলে না। সেইসব জায়গায় চাল দিয়ে খুব সহজে পরিষ্কার করা যায়। এক টেবিল চামচ চাল, কিছু ফোঁটা তরল বাসন মাজার সাবান এবং উষ্ণ জল দিয়ে বক্সটি ভালোভাবে ঝাঁকান। এতে সবার লুকিয়ে থাকা তেল-মশলা বা দাগ সহজেই পরিষ্কার হয়ে যাবে।

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর