ছেলের হাতে প্রাণ হারালেন মা

ব্যুরো নিউজ, ২৭ নভেম্বর : মালদহের হবিবপুরে মাত্র কুড়ি টাকার জন্য ছেলের হাতে খুন হলেন এক মা। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। পুলিশ ইতিমধ্যে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে।

আলফা-র উপর নিষেধাজ্ঞার মেয়াদ আরও ৫ বছর বাড়াল কেন্দ্র

অভিযুক্তের কঠোর শাস্তির দাবি করছেন প্রতিবেশীরা

মৃতার নাম আরতি সিংহ (৫৫)। তার ছেলে চয়ন পেশায় একজন শ্রমিক। ঘটনার দিন চয়ন তার মায়ের কাছে কুড়ি টাকা দাবি করে। কিন্তু আরতি সিংহ সেই টাকা দিতে অস্বীকার করেন। এই নিয়েই মা-ছেলের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। কিছুক্ষণের মধ্যেই সেই বিবাদ চরমে পৌঁছায়। রাগের বশে চয়ন হঠাৎ কুড়ুল হাতে তুলে নেয় এবং মায়ের মাথায় আঘাত করে। সঙ্গে সঙ্গে আরতি সিংহ রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে জড়ো হয়ে অভিযুক্ত চয়নকে আটক করেন এবং পুলিশে খবর দেন। হবিবপুর থানার পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। অভিযুক্ত চয়নকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।

মমতার নতুন সিদ্ধান্তঃ দলের শৃঙ্খলা রক্ষায় কঠোর পদক্ষেপ

পুলিশ জানিয়েছে কুড়ি টাকার জন্য এই হত্যাকাণ্ড ঘটেছে নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। তবে এই মর্মান্তিক ঘটনায় অভিযুক্তের কঠোর শাস্তির দাবি তুলেছেন প্রতিবেশীরা।

 

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর