বাংলার নবজাগরণ

ব্যুরো নিউজ, ২৩ নভেম্বর : কলকাতার সল্টলেকের করুণাময়ী সেন্ট্রাল পার্কে চলমান ‘বাংলার নবজাগরণ’ মেলা নিয়ে এখন শহরের বিভিন্ন প্রান্তে তুমুল আগ্রহ দেখা যাচ্ছে।শহরের বিভিন্ন স্থানে শীতকালে যে মেলাগুলি বসে তার থেকে এই মেলা একেবারেই আলাদা। এখানে একটি বা দুটি পণ্যের স্টল না থাকলেও যা কিছু রয়েছে তা সবই অভিনব এবং বাঙালিয়ানায় ভরপুর।

বালিগঞ্জে আগুনে পুড়ল বস্তি, দমকলের তৎপরতায় নিয়ন্ত্রণে

বিপুল আগ্রহ নিয়ে হাজির হয়েছে নতুন প্রজন্ম

মেলাপ্রাঙ্গণ জুড়ে বাঙালির ঐতিহ্য এবং সংস্কৃতির অনবদ্য মেলবন্ধন দেখতে পাওয়া যায়। মেলায় উপস্থিত বিভিন্ন উদ্যোক্তা এবং প্রতিষ্ঠানগুলি যারা তাদের ব্যবসা জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে নিয়ে গেছেন । নতুন প্রজন্মও এখানে বিপুল আগ্রহ নিয়ে হাজির হয়েছে।মেলার আয়োজনের নাম ‘বাংলার নবজাগরণ’, যা বেঙ্গল বিজনেস কাউন্সিলের উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে। মেলায় অংশগ্রহণকারীরা শাড়ি, পোশাক, গয়না থেকে শুরু করে সোনার গয়না, মিষ্টি এবং নামী রেস্তোরাঁর খাবারও কিনতে পারবেন। এছাড়াও যারা ঘর সাজাতে ভালোবাসেন তাদের জন্যও রয়েছে নানা ধরনের জিনিস। খাঁটি কাশ্মীরী আখরোট ও পশমিনা শালও পাওয়া যাবে এখানে।

কর্মী সংকটে কলকাতা মেট্রো যাত্রীদের বেড়েছে দুর্ভোগ

মেলায় রান্নার প্রতিযোগিতা, চাকরির বাজার, গাড়ি বিক্রি এবং বাঙালির ব্যবসা-চর্চার নানা দিক নিয়ে আলোচনা অনুষ্ঠিত হচ্ছে। সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্যও এটি এক বিশেষ আয়োজন হয়ে উঠেছে। মেলার শুরুতে চন্দ্রবিন্দুর গান শোনার পর শুক্রবার সন্ধ্যায় ‘ফসিলস’ তাদের সঙ্গীত পরিবেশন করে মেলার রঙ আরও উজ্জ্বল করে তোলে। বিকেল থেকেই রূপম ইসলামকে একঝলক দেখার জন্য ভিড় জমেছে মেলার মাঠে। মেলা চলবে রবিবার পর্যন্ত।

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর