শীতের পোশাক যত্ন উপায়

ব্যুরো নিউজ ১১ নভেম্বর : দিনের বেলায় এখনও গরম থাকলেও রাতের হাওয়ায় শীতের আমেজ টের পাওয়া যাচ্ছে। তাই আলমারি থেকে বের করতে হবে লেপ-কম্বল, সোয়েটার আর জ্যাকেট। গত বছর তুলে রাখা শীতের পোশাকগুলি ব্যবহারের আগে ভালোভাবে পরিষ্কার করে নেওয়া দরকার। এই কাজ সহজে কীভাবে করবেন?

ইরাকে বিয়ের বয়স ৯ বছর, নারী অধিকার নিয়ে নতুন সংশোধনী আইন নিয়ে বিপুল বিতর্ক

চলুন দেখে নেওয়া যাক কিছু টিপস

লেপের যত্ন:
যদি লেপটি শিমুল তুলোর হয়ে থাকে, তাহলে সরাসরি ধোয়া বা ড্রাই ওয়াশ করা উচিত নয়। এক্ষেত্রে লেপটি একদিন রোদে দিয়ে নিন, এতে লেপের ধুলো ময়লা পরিষ্কার হবে এবং ভেতরের তুলো ঝরঝরে থাকবে। কভার থাকলে সেটি ধুয়ে নিন। লেপে ধুলো থাকলে তা সহজেই অ্যালার্জি তৈরি করতে পারে, তাই এটি পরিষ্কার রাখা অত্যন্ত জরুরি।

কম্বলের যত্ন:
কম্বল ধোয়া যায়, তাই এটি পরিষ্কার রাখার জন্য আপনি বাড়িতেই শ্যাম্পু দিয়ে মিনিট দশেক ভিজিয়ে রেখে ধুয়ে নিন। এরপর ভালোভাবে রোদে শুকিয়ে নিন। ঝামেলা এড়াতে চাইলে লন্ড্রিতে দিয়েও পরিষ্কার করাতে পারেন। এতে আপনার সাধের কম্বলটি হবে একদম নতুনের মতো ঝকঝকে।

কাঁথার যত্ন:
কাঁথা পরিষ্কার করা খুবই সহজ। বাড়িতেই সাধারণ সাবান দিয়ে কাঁথাটি ধুয়ে রোদে শুকিয়ে নিতে পারেন। এতে এটি ব্যবহারযোগ্য ও স্বাস্থ্যকর হয়ে উঠবে।

কালনার ‘নোড়া পান্তুয়া’ ও কাটোয়ার ‘পরাণের পান্তুয়া’র জন্য জিআই ট্যাগের আবেদন, ঐতিহ্যবাহী মিষ্টির সুরক্ষায় উদ্যোগ

সোয়েটারের যত্ন:
উলের সোয়েটার বা পশমের জামা উষ্ণ জলে না ধুয়ে ঠান্ডা জলে ধোয়ার পরামর্শ দেওয়া হয়। ধোয়ার সময় জলে কয়েক ফোঁটা পাতিলেবুর রস ও সামান্য ভিনিগার মেশালে রং ঠিক থাকবে। ইস্ত্রি করার সময় সুতির চাদর দিয়ে ঢেকে নিন, যাতে সরাসরি পশমের কাপড়ের উপর ইস্ত্রি না লাগে।

লেদার জ্যাকেটের যত্ন:
লেদার জ্যাকেট লন্ড্রিতে দিয়েই পরিষ্কার করানো ভালো। বাড়িতে এ ধরনের পোশাক পরিষ্কার করা বেশ কঠিন, এবং রোদে রাখা ঠিক নয়। যদি জ্যাকেটটি পুরনো হয়ে যায়, তবে ভিতরের লাইনিং পালটে নিতে পারেন।

 

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর