শুক্র গ্রহের পরিবর্তনে

ব্যুরো নিউজ ১১ নভেম্বর :৭ নভেম্বর ২০২৪ তারিখে শুক্র গ্রহ ধনু রাশিতে ট্রানজিট করেছে।যা কিছু রাশির জন্য খুবই শুভ ফল বয়ে আনতে চলেছে। এই সময়ে বিশেষ সুবিধা পাচ্ছে এই ৩ রাশি। আসুন জেনে নেওয়া যাক এই রাশির জাতক জাতিকাদের জন্য শুক্র গ্রহের ট্রানজিট কেমন ফলপ্রসূ হতে চলেছে।

রাশি অনুযায়ী কেমন যাবে আপনার সপ্তাহের প্রথম দিনটি ? কি অপেক্ষা করছে জ্যোতিষশাস্ত্র

দেখে নিন আপনার রাশি আছে কি না তালিকায়

মেষ রাশি: শুক্রের ট্রানজিট মেষ রাশির জাতক-জাতিকাদের প্রেম জীবন সম্পর্কের জন্য শুভ ফল বয়ে আনবে। স্বামী-স্ত্রীর সম্পর্কের মধ্যে নতুন মাধুর্য রোমান্স যোগ হবে। যারা সম্পর্কের বিষয়ে আলোচনা করছেন তাদের জন্য এটা উত্তেজনাপূর্ণ সময় হতে পারে। ব্যবসায়ীক ক্ষেত্রেও এই সময় লাভের সম্ভাবনা রয়েছে। তবে ভুল অভ্যাস এবং মিথ্যা প্রচারের ক্ষেত্রে সাবধান থাকুন। ভুল পথে লাভের চেষ্টা করলে বিপদও আসতে পারে।

সপ্তাহের প্রতিদিন কোন রং পরবেন? জ্যোতিষশাস্ত্র বলছে কীভাবে রং বদলাতে পারে আপনার ভাগ্য

তুলা রাশি: শুক্র গ্রহের স্থানান্তর তুলা রাশির জাতক-জাতিকাদের জন্য খুবই শুভ। শুক্র তৃতীয় ঘরে অবস্থান করছে, যা তাদের জন্য অনেক ধরনের সুযোগ লাভের সম্ভাবনা তৈরি করবে। পৈতৃক সম্পত্তি থেকে লাভ পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। কর্মজীবনে উন্নতির পথ প্রশস্ত হতে চলেছে। যারা চাকরি পরিবর্তন করতে চান বা দীর্ঘদিন ধরে বেকার আছেন তাদের জন্য নতুন সুযোগ আসতে পারে।

রাহু খারাপ আপনার? বাথরুমে এই কাজটি করুন হয়ে যাবেন মালামাল

কুম্ভ রাশি: কুম্ভ রাশির জন্য শুক্রের এই ট্রানজিট বেশ লাভজনক হতে চলেছে। একাদশ ঘরে শুক্রের গমন তাদের জন্য আয়ের দিক থেকে শুভ ফল বয়ে আনবে। ব্যবসায় নতুন গ্রাহক প্রাপ্তির সম্ভাবনা রয়েছে এবং ২০২৫ সালের জন্য নতুন অর্ডারও পেতে পারেন। প্রেম জীবনে চলমান সমস্যাগুলি সমাধান হবে। সম্পর্কের উন্নতি হবে। বিলাসী জীবনযাপনের কারণে স্বাস্থ্যের দিকে মনোযোগ দেওয়াও জরুরি।

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর