বক্স অফিসে জমজমাট টক্কর: ভুল ভুলাইয়া ৩ বনাম সিংঘম এগেন!

ব্যুরো নিউজ ৪ ণভেম্বেরঃ সম্প্রতি মুক্তি পেয়েছে দুই হিট ছবি—ভুল ভুলাইয়া ৩ এবং সিংঘম এগেন। দুই ছবির বক্স অফিসে তুমুল প্রতিযোগিতা চলছে, এবং দর্শকরা অপেক্ষা করছে কোনটি বেশি আয় করবে।ভুল ভুলাইয়া ৩—এটি ভুল ভুলাইয়া সিরিজের তৃতীয় ভাগ, যেখানে অভিনয় করেছেন কার্তিক আরিয়ান, বিদ্যা বালান, মাধুরী দীক্ষিত এবং তৃপ্তি দিমরি। মুক্তির পর মাত্র ৩ দিনে এই ছবিটি বিশ্বজুড়ে আয় করেছে ১৫৭ কোটি টাকা। প্রথম দিনেই ছবিটি ১০০ কোটি টাকার গণ্ডি পার করে, আর দ্বিতীয় দিনেও ৫০ কোটি টাকা যুক্ত হয়। যদিও ভাইফোঁটার দিন ব্যবসা কম হয়, তবুও ছবির জনপ্রিয়তা ও আয় উভয়ই আশাব্যঞ্জক।

সূর্য ও বুধের সম্মিলন এই ৪টি রাশির সুখকর রাজযোগের আগমন ঘটতে চলেছে?

ভুল ভুলাইয়া ৩ বনাম সিংঘম এগেন

অপরদিকে, সিংঘম এগেন—রোহিত শেট্টির পরিচালনায় তৈরি এই ছবিটি অজয় দেবগনের নেতৃত্বে মুক্তি পেয়েছে। এটি সিংঘম ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবি, যা প্রথম ৩ দিনে ১৭৬ কোটি টাকা আয় করেছে। এর মধ্যে ভারতেই ছবিটি ১৪৬ কোটি টাকা এবং বিদেশে ৩০ কোটি টাকা আয় করেছে। ছবির কাহিনী রামায়ণের প্রেক্ষাপটকে কেন্দ্র করে তৈরি, যা দর্শকদের আগ্রহ বাড়িয়ে দিয়েছে।

পুজোর আগে মেদ ঝরানোর সেরা উপায় লাউ নাকি চালকুমড়ো? জেনে নিন

এখন প্রশ্ন উঠছে—এই দুই ছবির মধ্যে কে সেরা? কার্তিক আরিয়ানের ভুল ভুলাইয়া ৩ না অজয় দেবগনের সিংঘম এগেন? প্রথম সপ্তাহান্তের ফলাফলে সিংঘম এগেন একটু এগিয়ে আছে, তবে ভুল ভুলাইয়া ৩ এর জনপ্রিয়তা কম নয়। এখন সময়ই বলবে, বক্স অফিসে শেষ পর্যন্ত কে বিজয়ী হবে!

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর