জ্বালানির

ব্যুরো নিউজ,২ নভেম্ববর :নভেম্বরে আবারও বেড়ে গেল জ্বালানির দাম, যার প্রভাব পড়েছে হোটেল-রেস্তরাঁ এবং উড়ান সংস্থাগুলিতে। বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম বেড়েছে ৬১ টাকা। যার ফলে কলকাতায় এখন এর মূল্য দাঁড়িয়েছে ১৯১১.৫০ টাকা। এ ছাড়া বিমানের জ্বালানি অ্যাভিয়েশন টারবাইন ফুয়েলের (এটিএফ) দামও বৃদ্ধি পেয়েছে ৩.৩% যা নগদ অঙ্কে ২৯৪১.৫০ টাকা। ফলে এ মাসে কলকাতায় উড়ান সংস্থাগুলিকে এক কিলোলিটার এটিএফের জন্য খরচ করতে হবে ৯৩,৩৯২.৭৯ টাকা।

মেয়ের কী নাম রাখলেন বলিউড তারকা দীপিকা ও রণবীর!

মূল্যবৃদ্ধির জেরে নাজেহাল সকলেই

বিশ্ব বাজারে অশোধিত তেলের দাম কমে বর্তমানে ব্যারেল প্রতি ৭১-৭৩ ডলারে এসে দাঁড়িয়েছে। তেলের এই মূল্যহ্রাসের কোনো সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছায়নি। গৃহস্থের রান্নার গ্যাসের মূল্য এখনও অপরিবর্তিত রয়েছে কলকাতায় যা ৮২৯ টাকায় স্থির। পরিবহণ জ্বালানির ক্ষেত্রেও কোনো পরিবর্তন নেই— পেট্রল লিটার প্রতি ১০৪.৯৫ টাকা এবং ডিজেলের মূল্য ৯১.৭৬ টাকা।

ফ্যাশন দুনিয়ার নক্ষত্রপতন, প্রয়াত বিখ্যাত ডিজাইনার রোহিত বল

বাণিজ্যিক সিলিন্ডারের মূল্য এ নিয়ে টানা চার মাস ধরে বৃদ্ধি পাচ্ছে। অন্যদিকে গত কয়েক মাসে এটিএফের দাম কমলেও নভেম্বরেই তা আবার বেড়ে গেল। সেপ্টেম্বর এবং অক্টোবর মাসে এই জ্বালানির মূল্য কমেছিল যথাক্রমে ৪৪৯৫.৫০ টাকা (৪.৫৮%) এবং ৫৮৮৩ টাকা (৬.৩%) করে। এর ফলে অক্টোবর মাসে এ বছরের মধ্যে এটিএফের মূল্য ছিল সবচেয়ে কম।

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর