shahrukh-khan-suhana-new-movie

ব্যুরো নিউজ ১৯ অক্টোবর : সুজয় ঘোষের পরিচালনায় “কিং” ছবিতে আততায়ীর চরিত্রে দেখা যাবে তাকে। শোনা যাচ্ছে, এই ছবিতে শাহরুখ নাকি নিজের মেয়ে সুহানাকে কিডন্যাপ করবেন।শাহরুখের কাঁধে বর্তমানে অনেক দায়িত্ব। একদিকে, ছেলে আরিয়ানের কেরিয়ারের জন্য নতুন পোশাকের কোম্পানি শুরু করেছেন, অন্যদিকে তার পরিচালিত প্রথম সিরিজেও বিনিয়োগ করছেন। এখন পালা মেয়ের।

তরুণী চিকিৎসকের হত্যাকাণ্ডঃ নিরাপত্তার দাবি ও সিবিআই তদন্ত

বলিউড সূত্রে খবর

সুহানার কেরিয়ার মজবুত করার জন্য শাহরুখ ২০০ কোটি টাকা খরচ করে একটি ছবি প্রযোজনা করতে যাচ্ছেন।শুরুতে, গুজব ছিল সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় বাব-মেয়ে জুটি বাঁধবেন। কিন্তু পরে জানা গেল, সুজয় ঘোষের পরিচালনায় স্ক্রিন শেয়ার করবেন শাহরুখ এবং সুহানা। ছবিটি শাহরুখ ও সিদ্ধার্থ আনন্দ যৌথভাবে প্রযোজনা করবেন।এটি হবে শাহরুখ ও সুহানার প্রথম সহযোগিতা, যা নিয়ে ভক্তদের মধ্যে প্রচুর কৌতূহল রয়েছে। শাহরুখ কী ধরনের ভূমিকায় হাজির হবেন, সেটি নিয়েও আলোচনা চলছে। ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গেছে, সুজয় ঘোষের এই স্পাই থ্রিলারে সুহানার চরিত্রকে আরও শক্তিশালী করতে শাহরুখের জন্য বিশেষভাবে একটি চরিত্র তৈরি করা হয়েছে।

বাঁকুড়ায় মদ্যপদের উৎপাত নাজেহাল টিউশন থেকে ফেরত ছাত্রীরা

এখানে শাহরুখকে ‘হ্যান্ডলার’ হিসেবে দেখা যাবে, যিনি রহস্য সমাধানে সুহানাকে সাহায্য করবেন। এই নতুন ছবিটি নিয়ে ভক্তদের আগ্রহ তুঙ্গে রয়েছে, এবং দেখার অপেক্ষা এখন শুরু হয়ে গেছে।

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর