iran-missile-attack-middle-east-tension-oil-prices-rise

ব্যুরো নিউজ ৩ অক্টোবর: ইজরায়েলি ভূখণ্ডে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর মধ‌্যপ্রাচ্যে অস্থিরতা তৈরি হয়েছে। এই উত্তেজনার কারণে বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বাড়তে শুরু করেছে। বর্তমানে, বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেলে ১ ডলার বৃদ্ধি পেয়েছে, যা ভারতের বাজারে পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির আশঙ্কা তৈরি করছে।

দক্ষিণবঙ্গের ভারী বৃষ্টিপাত, জেলায়-জেলায় সতর্কতা জারি

তেল সরবরাহে বিঘ্ন ঘটার আশঙ্কা দ্রুত বৃদ্ধি পাছে

ফিলিপ নোভার সিনিয়র মার্কেট বিশ্লেষক প্রিয়াঙ্কা সচদেব জানান, “তেল বাজারগুলো মূলত জ্বালানির চাহিদা হ্রাসের কারণে বিশ্ব অর্থনীতির দুর্বলতার উপর নির্ভর করছিল। তবে ইরান যখন ইজরায়েলের দিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, তখন মধ্যপ্রাচ্যে তেল সরবরাহে বিঘ্ন ঘটার আশঙ্কা দ্রুত বৃদ্ধি পায়।”মার্কিন এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশনের তথ্য অনুযায়ী, ইরান বিশ্বের সপ্তম বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ। শিয়া প্রধান দেশটি তেল উৎপাদনকারী দেশের সংস্থা ওপেকের তৃতীয় বৃহত্তম সদস্য। ক্যাপিটাল ইকোনমিক্সের একটি প্রতিবেদনে বলা হয়েছে, “ইরানের বড় ধরনের হামলা আমেরিকাকে যুদ্ধে টেনে নিতে পারে।” উল্লেখযোগ্য বিষয় হল, ইরান বিশ্ব তেল উৎপাদনের প্রায় ৪ শতাংশ জোগান দেয়। তবে প্রশ্ন উঠছে, যদি ইরানের তেল সরবরাহ বিঘ্নিত হয়, তাহলে সৌদি আরব কি উৎপাদন বাড়াবে?

বাংলাদেশের বিদেশ নীতিঃপাকিস্তানের প্রতি সম্পর্কের জোরালো বার্তা

এই বিষয়ে ওপেক প্লাসের একটি প্যানেল বুধবার বৈঠকে তেল বাজারের পরিস্থিতি পর্যালোচনা করেছে, তবে সেই বৈঠক থেকে কোনো নীতিগত পরিবর্তনের আভাস মেলেনি। ব্যবসায়ীদের উদ্বেগ, মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা বাড়লে হরমুজ প্রণালির শিপিং কার্যক্রমে প্রভাব পড়তে পারে। কারণ, ওমান ও ইরানের মধ্যে অবস্থিত এই গুরুত্বপূর্ণ শিপিং রুট দিয়ে বিশ্বের ২০ শতাংশ তেল সরবরাহ হয়ে থাকে।

 

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর