image

ব্যুরো নিউজ, ১১ সেপ্টেম্বর:এ এক আশ্চর্য ঘটনা ।আত্মহত্যা করতে এসে ট্রেন লাইনে, ঘুমিয়ে পড়ল এক তরুণী। ঘটনাটি ঘটেছে বিহারের মতিহারীর চোকিয়া রেলস্টেশন থেকে কিছু দূরে। সোশ্যাল মিডিয়ায় রীতিমত সরগোল ফেলে দিয়েছে এই ঘটনা।

আগামী বছরে কোন কোন রাশির উপর শনির সাড়ে সাতির দশা পরবে, জেনে নিন

আত্মহত্যার জন্য নাছোড় ওই তরুণী

মতিহারী-মোজাফফরপুর পাসেঞ্জার আসার কথা ছিল আর সে কথা জেনে আত্মহত্যা করতে রেললাইনে শুয়ে পড়ে এক তরুণী। তার পিঠে একটি ব্যাগও ছিল। কিন্তু হঠাৎই তাকে কয়েকজন মহিলা হাত ধরে রেললাইন থেকে টেনে তুললে  রীতিমতো চোখ কচলিয়ে সে দেখে তার মাথার কাছে দাঁড়িয়ে আছে এক্সপ্রেস ট্রেন। কিন্তু নাছোড় সেই তরুণী চিৎকার করছে আর বলছে ‘মেরি সাথ এইসা কিউ কার রাহি হো?’ ট্রেনের ড্রাইভার ট্রেন থামিয়ে নিচে নেমে বুঝতে পারেন অঘোরে ঘুমোচ্ছে ওই তরুণী ফলে রেলের বিকট  বাঁশি অথবা লাইনের ঝাঁকুনি কোনটাই কানে প্রবেশ করেনি ওই তরুণীর। ট্রেনের চালক এমার্জেন্সি ব্রেক করে ওই তরুণীর সামনে ট্রেন থামিয়ে দেয়। ট্রেন থেকে অনেক যাত্রী নেমে চেঁচিয়ে ওঠে বলে, ‘রেললাইনে কি করছো উঠে যাও।’ আশেপাশের লোকজনকে অনুরোধ করে ওই তরুণীকে উঠিয়ে নিতে।

পুজোর আগে ত্বকের উজ্জ্বলতা আনতে কাঁচা হলুদ বেটে মুখে লাগান

এসব কথা শুনে ঘুম থেকে উঠে রীতিমতো আত্মহত্যার জন্য নাছোড় ওই তরুণী। শেষে গ্রামবাসী কিছু মহিলা তাকে ট্র্যাক এর থেকে দূরে সরিয়ে নিয়ে যায় আর হুইসেল বাজিয়ে ট্রেন চলে যায় গন্তব্যে ।ওই ঘটনার পেছনে রয়েছে একটি নিখাদ প্রেমের কাহিনী ।জানা গেছে একটি পুরুষের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু বাড়ির লোক মেয়ের প্রেমিককে মেনে নেয় নি এমনকি তারা চায়নি তার মেয়ের সঙ্গে ওই প্রেমিকের যোগাযোগ থাকুক। কিন্তু পাড়ার লোকজন বাড়ির লোককে সমস্ত ঘটনা জানালে শেষমেষ বাড়ির লোকেরা সম্পর্ক মেনে নেয়। অতএব মধুরেন সমাপয়েত।

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর