লাবনী চৌধুরী, ২৫ মে : আজ ষষ্ঠ দফায় লোকসভা নির্বাচন। সেই মত জম্মু ও কাশ্মীরে অনন্তনাগ-রাজৌরিতেও ভোট গ্রহন। কিন্তু তার মধ্যেই ছড়াল উত্তেজনা।
ক্ষোভে ফেটে পড়লেন মেহবুবা মুফতি
ক্যানিং থেকে ৫০০ কিমি দূরে রয়েছে ‘রেমাল’। খোলা হয়েছে কন্ট্রোল রুম। রইল সব আপডেট
ধরনায় বসেন পিডিপি প্রধান এবং অনন্তনাগ-রাজৌরি লোকসভা আসনের প্রার্থী মেহবুবা মুফতি। পুলিশি 'ধরপাকড়ের' বিরুদ্ধে গর্জে উঠতে শোনা যায় মেহবুবা মুফতিকে। তিনি বলেন, পিডিপি কর্মীদের কোনো কারণ ছাড়াই থানায় আটকে রাখা হয়েছে। এরসঙ্গে পুলিশের উচ্চপদস্ত আধিকারিক ডিজি, এলজি থেকে শুরু করে সকলেই যুক্ত। তারা ইচ্ছাকৃতভাবে পিডিপি পোলিং এজেন্টদের থানায় আটকে রেখেছেন।
https://x.com/ANI/status/1794201164017496267?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1794201164017496267%7Ctwgr%5E884542d297e282889d2507ed52c3c8caa6e65bd8%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Ftv9bangla.com%2Findia%2Flok-sabha-election-2024-phase-6-voting-live-news-updates-in-bangla-tmc-bjp-cpim-poll-percentage-latest-news-1069980.html
এদিন লেফটেনেন্ট গভর্নরের উদ্দেশ্যে সুর চড়ান মেহবুবা মুফতি। তাঁকে উদ্দেশ্য করে বলেন, আপনি বলছেন যে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে। কিন্তু আপনি এই সব করছেন। বিভিন্ন জায়গা থেকে অভিযোগ আসছে যে ইভিএম মেশিনে কারচুপির চেষ্টা করা হচ্ছে। শুধু তাই নয়, বিভিন্ন জায়গায় আমাদের লোকজনকে আটকে রাখা হয়েছে। শুধু মাত্র আমায় আটকানোর জন্য। এরপরেই লেফটেনেন্ট গভর্নরকে উদ্দেশ্যে করে তিনি বলেন, যদি আপনি আমায় এতটাই ভয় পেয়ে থাকেন, তবে আমায় সোজাসুজি বলে দিতেন। তাহলে আমি ভোটেই দাঁড়াতাম না।৩৭০ ধারা বাতিল করার পর এবার লোকসভা নির্বাচন হচ্ছে জম্মু ও কাশ্মিরে। প্রায় ৩ দশক পর সন্ত্রাসের আবহ কাটিয়ে নির্বাচন করা হচ্ছে সেখানে। এদিকে আজ যখন অনন্তনাগ-রাজৌরিতে ষষ্ঠ দফায় লোকসভা ভোট গ্রহন। তখনই জ্বলে উঠতে দেখা যায় পিডিপি প্রধান মেহবুবা মুফতিকে। পুলিশের বিরুদ্ধে পিডিপি কর্মীদের আটকে রাখার অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়েন তিনি।



















