বিজয়ের রাজনৈতিক দলের নাম ঘোষণা

south indian actor vijay

Share:

ব্যুরো নিউজ, ২ ফেব্রুয়ারি: তামিলনাডুর জনপ্রিয় অভিনেতা বিজয় তাঁর নতুন রাজনৈতিক দল ঘোষণা করলো। দলের নাম কি হবে তা নিয়ে তুঙ্গে ছিল জল্পনা। তবে, শুক্রবার প্রকাশিত হলো অভিনেতা বিজয়ের রাজনৈতিক দলের নাম।

new political party of actor vijay

জানা গিয়েছে, তামিলনাডুর ঐতিহ্যের সঙ্গে মিল রেখেই দলের নামের মধ্যে কজগম শব্দটি থাকবে। বিজয়ের রাজনৈতিক দলের নাম রাখা হয়েছে তমিঝা ভেট্রি কজগম অর্থাৎ টিভিকে।

দলের নাম ঘোষণা হয়ে যাওয়ার পরে স্বভাবতই সকলের মনে প্রশ্ন ছিল, এই নতুন দল কি নির্বাচনে লড়াই করবে ? যদিও বিজয় আগেই জানিয়ে দিয়েছেন, তাঁর দল লোকসভা নির্বাচনে অংশগ্রহণ করবেন না।

তার সঙ্গে তিনি আরও জানান, দলের কার্যনির্বাহী পরিষদ ও সাধারণ পরিষদ সিদ্ধান্ত নিয়েছে, লোকসভা নির্বাচনে টিভিকে কোনও দলকে সমর্থন করবে না। ইভিএম নিউজ