প্লাস্টিক

ব্যুরো নিউজ, ১৩ জানুয়ারি: গঙ্গাসাগর মেলা প্লাস্টিক মুক্ত করতে পথে জেলা প্রশাসন

গত ৮ জানুয়ারি, ২০২৩ থেকে বঙ্গে শুরু হয়েছে গঙ্গাসাগর মেলা। এই মেলাকে কেন্দ্র করে এখন সাগরে সাজো সাজো রব। ১৭ জানুয়ারি অবধি এই মেলা চলবে। চলতি মাসেই গঙ্গাসাগর মেলা নিয়ে নবান্ন সভাঘরে উচ্চ পর্যায়ের বৈঠক করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য প্রশাসন সূত্রে খবর, গঙ্গাসাগর মেলাকে পরিবেশ বান্ধব মেলা করতে বদ্ধপরিকর জেলা প্রশাসন।

নির্বাচন কমিশনার: নজর শীর্ষ আদালতের

শনিবার দক্ষিন ২৪ পরগনার জেলাশাসক সুমিত গুপ্ত সহ উপস্থিত ছিলেন সুন্দরবন উন্নয়নমন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা। এছাড়াও উপস্থিত ছিলেন গঙ্গাসাগর বকখালি ডেভলপমেন্ট অথোরিটির আধিকারিকেরা সহ একাধিক স্বেচ্ছাসেবী সংগঠন। তাঁদের সবাইকে সাথে নিয়ে সমুদ্র সৈকতে পরিষ্কার পরিচ্ছন্ন ও প্লাস্টিক মুক্ত করার জন্য উদ্যোগ নেয় জেলা প্রশাসন। দক্ষিণ ২৪ পরগনা জেলা শাসক সুমিত গুপ্তা জানান, গঙ্গাসাগর মেলাকে সম্পূর্ণ প্লাস্টিক মুক্ত করার লক্ষ্যে একাধিক পদক্ষেপ জেলা প্রশাসনের তরফ থেকে নেওয়া হয়েছে।

১০জানুয়ারি থেকে গঙ্গাসাগর মেলাকে পরিচ্ছন্ন ও প্লাস্টিক মুক্ত করার জন্য ‘রান ফর গ্রিন’ গঙ্গাসাগর করার লক্ষ্যে আমরা একটি দৌড়ের আয়োজন করেছিলাম। আজ সকাল থেকে গঙ্গাসাগর মেলাকে প্লাস্টিক মুক্ত মেলা করার লক্ষ্যে আমরা এগোচ্ছি। একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে প্লাস্টিক মুক্ত মেলা করার লক্ষ্যে।

গঙ্গাসাগর মেলায় সকল ব্যবসায়ীকে প্লাস্টিকের ব্যাগের বিনিময়ে কাগজের ব্যাগ জেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যবসায়ীদের হাতে তুলে দেওয়া হচ্ছে। ইভিএম নিউজ 

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর