হামলার

ব্যুরো নিউজ, ১২ জানুয়ারি: মুম্বই হামলার ষড়যন্ত্রকারী ‘মোস্ট ওয়ান্টেড’ জঙ্গির মৃত্যু

নিহত আরও এক মোস্ট ওয়ান্টেড জঙ্গি নেতা। ২০০৮ সালের ২৬/১১ মুম্বই হামলার পিছনে ভারত বিরোধী এই জঙ্গির বড় হাত ছিল।

কোন দুটি শহর ছিনিয়ে নিলো দেশের স্বচ্ছতম শহরের তকমা?

বৃহস্পতিবার, লস্কর-ই-তৈবা জঙ্গি গোষ্ঠীর প্রতিষ্ঠাতা সদস্য হাফিজ আবদুল সালাম ভুট্টাভির মৃত্যুর কথা এক বিবৃতিতে জানিয়েছে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদ। শুধু লস্করের প্রতিষ্ঠাতা সদস্যই ছিল না, লস্কর প্রধান তথা ভারতের মোস্ট ওয়ান্টেড জঙ্গিদের তালিকায় নাম থাকা হাফিজ সইদের ডেপুটি ছিল সে। মুম্বই হামলার মূল ষড়যন্ত্রকারীদের অন্যতম। লাহোরে লস্করের সাংগঠনিক ঘাঁটি স্থাপনের দায়িত্বে ছিল ভুট্টাভি। লস্কর-ই-তৈবার সঙ্গে আল-কায়েদাকে যুক্ত করার প্রয়াসও চালিয়েছিল সে।

নিরাপত্তা পরিষদ এও জানিয়েছে, ২০২৩ সালের মে মাসেই তার মৃত্যু হয়েছে। তবে, এতদিনে তারা তার মৃত্যুর খবরটি নিশ্চিত করতে পেরেছে। তবে ওই জঙ্গির মৃত্যুর কারণ হিসাবে রাষ্ট্রপুঞ্জ জানিয়েছে, কোনও গুলির লড়াই বা সংঘর্ষে নয়। ভুট্টাভির মৃত্যুর কারণ কার্ডিয়াক অ্যারেস্ট।

বিবৃতিতে বলা হয়েছে, “২০২৩ সালের ২৯ মে মাসে পাকিস্তানের পঞ্জাব প্রদেশের মুরিদকেতে মৃত্যু হয়েছে ভুট্টাভির। সে সেই সময় পাকিস্তান সরকারের হেফাজতে ছিল।” ২০০৮ সালে চার দিন ধরে মুম্বই শহরের বিভিন্ন জায়গায় হামলা চালিয়েছিল লস্কর জঙ্গিরা। ওই ঘটনায় ১৬৬ জনের মৃত্যু হয়েছিল এবং ৩০০ জনের মতো আহত হয়েছিলেন। ওই হামলার কয়েকদিন পর, হাফিজ সইদকে আটক করেছিল পাক সরকার। যদিও ২০০৯ সালে অবশ্য মুক্তিও দেওয়া হয়। ইউএনএসসি জানিয়েছে, হাফিজ সইদের অনুপস্থিতিতে লস্করের প্রতিদিনের কার্যক্রম দেখাশোনা করত ভুট্টাভি।

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর