বিজেপির

ব্যুরো নিউজ, ০৬ জানুয়ারি: বনগাঁয় বিজেপির সাংবাদিক বৈঠক

 

বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শংকর আঢ্যর গ্রেফতার হওয়ার পর সাংবাদিক সম্মেলন করলেন বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি দেবদাস মন্ডল৷ দেবদাস মন্ডল শংকর বাবুর চরম বিরোধী বলেই পরিচিত রাজনৈতিক মহলে৷ অতীতেও তার বিরুদ্ধে তিনি একাধিক অভিযোগ নিয়ে সড়ব হয়েছিলেন। প্রকাশ্যে একাধিকবার তাঁদের একে অপরকে ব্যক্তিগত আক্রমণ করতেও দেখা গিয়েছে।

মধ্যরাতে ইডির হাতে গ্রেফতার শঙ্কর আঢ্য!

দেবদাস বাবু জানান, বনগাঁ মহকুমা জুরে শংকর আঢ্যর প্রায় দুশো কোটি টাকার সম্পত্তি রয়েছে। একাধিক বাড়ি দখল রয়েছে। বহু বেনামী সম্পত্তি রয়েছে ও কয়েকটি সোনার দোকানও রয়েছে। হুন্ডির টাকার ব্যবসা জ্যোতিপ্রিয় মল্লিকের ছত্রছায়াতে কোটি কোটি টাকা ইনকাম করেছেন শংকর আঢ্য।

জ্যোতিপ্রিয় মল্লিক ও ফিরহাদ হাকিমের হাত মাথায় ছিল তাঁর। তাই শঙ্করের এত প্রতিপত্তি৷ শংকরের কলকাতায় বাড়ি রয়েছে, দুবাইতে ব্যবসা রয়েছে, সম্পূর্ণ ব্যবসা দু নম্বর টাকায়। রাস্তার পাশে তাঁর চায়ের দোকান ছিল। সেখানে চা বিক্রি করতেন শংকর আঢ্য। ইভিএম নিউজ 

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর