মিনিট
ব্যুরো নিউজ, ১৭ ডিসেম্বর: আগ্নেয়াস্ত্র-সহ দুষ্কৃতীদের আক্রমণ-ডাকাতির ঘটনায় শোরগোল


পূর্ব মেদিনীপুরের এগরায় দুঃসাহসিক ডাকাতির ঘটনায় শোরগোল। পূর্ব মেদিনীপুর জেলার এগরা থানার জেড়থান গ্রাম পঞ্চায়েতের কাঁটাবনি মৌজার তালপুকুর এলাকার ঘটনা। 
কেন হচ্ছে না মুখ্যমন্ত্রীর ‘সাধের’ জঙ্গলমহল উৎসব?
অভিযোগ, পনেরো-কুড়ি জনের সশস্ত্র দুস্কৃতীরা মুখে কাপড় বেঁধে গৃহস্থ বাড়ির মেন গেট ভেঙে বাড়ির মধ্যে ঢুকে পড়ে। আলমারি থেকে নগদ প্রায় সাড়ে আট লক্ষ টাকা এবং বেশ কয়েক ভরি সোনা ও রুপার গয়না নিয়ে চম্পট দেয়। পাশাপাশি মোবাইল ফোনও কেড়ে নিয়ে যায় বলে অভিযোগ। 

ওই বাড়ির মালিক সাহিনা বিবি জানিয়েছেন, শনিবার মধ্য রাতে দুস্কৃতীরা মুখে কাপড় বেঁধে এসেছিল। প্রথমে ঘরের মেন গেটের তালা ভেঙে বাড়ির মধ্যে ঢুকে পড়ে। এরপরে ভোজালি, অস্ত্রশস্ত্র-সহ পিস্তল বার করে আমাদের প্রাণনাশের হুমকিও দেয়। আরও অভিযোগ, সশস্ত্র দুস্কৃতীরা বেশকিছুক্ষণ বাড়ির মধ্যে লুঠপাট চালায়। পাশাপাশি বাড়ির লোকেদের মারধরও করে বলে অভিযোগ। এরপর আলমারির তালা ভেঙে নগদ প্রায় সাড়ে আট লক্ষ টাকা এবং বেশ কয়েকটি ভরি সোনার গয়না নিয়ে প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায় দুস্কৃতীরা।

পুলিশকে বিষয়টি জানানো হলে, রবিবার বেলার দিকে এগরা থানার তদন্তকারি আধিকারিকেরা ঘটনাস্থলে এসে পৌঁছায়। পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে। তবে এ বিষয়ে স্থানীয় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ইভিএম নিউজ

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর